Corona Update

দেশে ও রাজ্যে বাড়লো সংক্রমণ! টিকা পেয়েছেন ৭০ কোটি মানুষ, মেদিনীপুর শহরে আক্রান্ত ১০, খড়্গপুরে ৪

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৮ সেপ্টেম্বর: করোনাকে প্রতিহত করতে দেশজুড়ে চলছে টিকাকরণ। এবার সেই পরিসংখ্যানেই তৈরি হলো নতুন রেকর্ড। ইতিমধ্যেই দেশের ৭০ কোটি ৭৫ লক্ষ ৪৩ হাজার ১৮ জন টিকা পেয়েছেন দেশজুড়ে (শুধুমাত্র প্রথম ডোজ অথবা দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করা)। যার মধ্যে শুধুমাত্র গতকালই ৭৮ লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। তবে, এই ব্যাপকহারে টিকাকরণের মাঝেও দেশজুড়ে বেড়ে চলেছে সংক্রমণ। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন। মঙ্গলবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় সাড়ে ৬ হাজার বেশি। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৩৬৯ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ২৯০। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন প্রায় ৩৯ হাজার ১১৪ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬।

দেশের করোনা চিত্র :

এদিকে, গত একদিনে রাজ্যে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬০১ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৫০৫। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৭ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ১৩। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৩ হাজার ১৭৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৮৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২৭ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট লেখা, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৭ জন (আগের দিন আক্রান্ত হয়েছিলেন ১৯ জন)। এর মধ্যে, শুধু মেদিনীপুর শহর জুড়েই আক্রান্ত ১০ জন। তালিকায় আছে ১৭ বছরের কিশোর থেকে ৭৫ বছরের প্রৌঢ়। এছাড়াও, খড়্গপুরের রেল সূত্রে ২ জন, আইআইটি সূত্রে ২ জন এবং ডেবরা’তে (পসং) ২ জন করোনা সংক্রমিত হয়েছেন। ১ জন আক্রান্ত দাঁতনে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago