Corona Update

পশ্চিম মেদিনীপুরে দৈনিক সংক্রমণ ৫০ এর ঘরে! ‘পজিটিভিটি রেট’ ৫ শতাংশেরও কম, কমেনি মৃত্যুর হার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমেই শক্তি হারাচ্ছে! ইতিমধ্যে, তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি নেওয়াও শুরু হয়ে গেছে জেলা প্রশাসনের তরফে। গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৫৫ জন। জেলা স্বাস্থ্য দপ্তরের সোমবার (২১ জুন) সকালের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় (রবিবার, ২০ জুন) আরটি-পিসিআর অনুযায়ী ৩৮ জন, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট অনুযায়ী ১০ জন এবং ট্রুন্যাট অনুযায়ী ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। টেস্টের পরিমাণ সামান্য কমলেও, জেলায় ‘পজিটিভিটি রেট’ ৫ শতাংশের নিচে (প্রতি ১০০ টি নমুনাতে ৫ টির থেকেও কম রিপোর্ট পজিটিভ) নেমে এসেছে! এই পরিসংখ্যান যথেষ্ট স্বস্তিদায়ক বলে জানিয়েছেন রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। এদিকে, পশ্চিম মেদিনীপুরে গত ৭ দিনে মোট ৬৪৫ (১২৬, ১১১, ৯৩, ৮৬, ৮৪, ৯০ ও ৫৫) জন করোনা সংক্রমিত হয়েছেন। গত এক সপ্তাহের গড় দৈনিক সংক্রমণ মাত্র ৯২। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী জেলায় দৈনিক সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ৫ শতাংশের কম হলেও, মৃত্যুর হার কমেনি! গত চব্বিশ ঘণ্টাতেও জেলার করোনা হাসপাতাল গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার এই মুহূর্তে ১.৪৮ শতাংশ, যা গত সপ্তাহের থেকে (১.৪৬ শতাংশ) সামান্য বৃদ্ধি পেয়েছে। যদিও সুস্থতার হার আরও বেড়ে ৯৬ শতাংশ হয়েছে বলে জানা গেছে। এদিকে, জেলার করোনা হাসপাতালগুলির প্রায় ৮৫ শতাংশ শয্যা এই মুহূর্তে ফাঁকা! শূণ্য হয়েছে ‘সেফ হোম’ গুলি। তবে, করোনার তৃতীয় ঢেউ রুখতে বদ্ধপরিকর জেলা প্রশাসনের তরফে কঠোরভাবে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠক :

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় শহর মেদিনীপুরে ১০ জন মাত্র করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে, বিধাননগরে একই পরিবারের ২ জন ছাড়াও মিত্র কম্পাউন্ড, রাঙামাটি, হবিবপুর, মিয়াবাজার, পাটনা বাজার, কর্ণেলগোলা, রামকৃষ্ণ পল্লীতে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। শহর সংলগ্ন এলাকায় আরও ১ জন সহ মেদিনীপুরে মোট ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়। অপরদিকে, রবিবার সকালের রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর শহরের ধর্মা (৩ জন), মির্জাবাজার (৪ জন), অশোকনগর, তাঁতিগেড়িয়া, রাজাবাজার, হবিবপুর, দেপাড়া (২ জন, মেদিনীপুর সদর ব্লক) এবং কোতোয়ালী থানার কয়েকটি এলাকা সহ মোট ১৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল জেলা শহর ও সংলগ্ন এলাকায়। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় খড়্গপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৩ জন। কৌশল্যা ও মালঞ্চায় ২ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, ইন্দা, সুভাষপল্লী, আয়মা, বারবেটিয়া সহ শহরে আরও ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। রেল সূত্রে ১ জন করোনা সংক্রমিত হয়েছেন।

অপরদিকে, শালবনী ব্লকের শালবনীতে ১ জন এবং JSW তে ১ জন সহ মোট ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়। কেশপুর ব্লকের কেশপুরে ২ জন এবং আনন্দপুরে ১ জন সহ মোট ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গড়বেতার তিনটি ব্লক মিলিয়ে মোট ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে, গড়বেতায় ২ জন এবং পিংবনীতে ১ জন করোনা সংক্রমিত হয়েছেন। অপরদিকে, বেলদার সবুজপল্লীতে ১ জন ও রানীহাটিতে ১ জন সহ মোট ২ জন করোনা আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। ডেবরার বারুনিয়া, মাড়তলা ও মালিগ্রামে ১ জন করে মোট ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সবংয়ের বেনেদীঘি, গৌরবাড় ও বড়দা’তে ১ জন করে মোট ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। পিংলা ব্লকে মোট ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে, জলচকে একই পরিবারের ২ জন সহ মোট ৪ জন এবং কান্তপুরে ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে, জলমগ্ন ঘাটাল মহকুমায় মাত্র ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়।

শূণ্য হাসপাতালগুলি আশা জাগাচ্ছে (ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল, প্রতীকী ও ফাইল ছবি, নিজস্ব) :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago