Corona Update

Covid 19: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬ হাজরের বেশি! দেশে দৈনিক সংক্রমণ বেড়ে ২৭ হাজার, বাড়ছে ওমিক্রনও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২ জানুয়ারি: গত সপ্তাহে যেখানে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র সাত হাজার, সেই সংখ্যাই রবিবার কয়েকগুণ বেড়ে দাঁড়িয়েছে সাতাশ হাজারেরও বেশি। তবে, শুধু করোনাই নয়, পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশের প্রায় প্রতিটি প্রান্তেই ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই স্ট্রেন। আপাতত দেশজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২৫। নতুন বছরের শুরুতে এই সংখ্যা আগামীদিনে আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংখ্যাটা ছিল ২২ হাজার ৭৭৫। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৮৪ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ৪০৬। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ২৪৯ জন। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ৮০১ জন।

দেশের করোনা বুলেটিন :

এদিকে, রাজ্যেও মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, শনিবার রাজ্যে ৬ হাজার ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংখ্যাটা ছিল ৪ হাজার ৫১২। পাশাপাশি, রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৯৯৪ জন। গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৮১ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৪৯ হাজার ১৫০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪০৭ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭.৭৭ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৮ জন। গত একদিনে মোট ৩৮ হাজার ৬৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। পাশাপাশি, রাজ্যে বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এখনও পর্যন্ত রাজ্যে ২০ জন আক্রান্ত হয়েছেন এই নতুন স্ট্রেনে। এমতাবস্থায়, সোমবার থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করেছে সরকার। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধের পাশাপাশি, লোকাল ট্রেন এবং মেট্রো ৫০% যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে। সন্ধ্যে সাতটা’র পরেই বন্ধ হয়ে যাবে লোকাল ট্রেন পরিষেবাও! এছাড়াও, সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন সহ পার্ক এবং চিড়িয়াখানাও বন্ধ থাকছে। তবে, ৫০% উপস্থিতি নিয়ে খোলা থাকছে সিনেমা হল, থিয়েটার, শপিং মল এবং মার্কেট কমপ্লেক্স।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago