Categories: Corona Update

Corona Update: রাজ্যে করোনার বিরাম নেই!সংক্রমণের শীর্ষে কলকাতা, পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ১৬, ১১৫ কোটি টিকাকরণ দেশে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৯ নভেম্বর: রাজ্যে যেন করোনা সংক্রমণের বিরাম নেই! দেশে কমলেও, রাজ্যে বেড়েই চলেছে সংক্রমণ। রাজ্যের করোনা পরিসংখ্যানে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮৭৭ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৮৬০। গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২৪২ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১৫৮ জন। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১৪। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬৪ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৮ হাজার ৩৯৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৩৩ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১০৭ জন। গত ২৪ ঘন্টায় মোট ৪৪ হাজার ৩২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ১০ জনই মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার!

রাজ্যের করোনা বুলেটিন :

অন্যদিকে, ক্রমশ স্বস্তি বাড়াচ্ছে দেশের করোনা পরিসংখ্যান। প্রায় প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে করোনার দৈনিক সংক্রমণ। এমনিতেই উৎসবের মরশুমে তৃতীয় ঢেউয়ের আবহ সকলের মনে আতঙ্ক তৈরি করলেও বর্তমান করোনা পরিসংখ্যানে সেই ভয় অনেকটাই কমেছে। পাশাপাশি, ক্রমবর্ধমান সুস্থতার হারও নতুন করে আশা জোগাচ্ছে। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ১০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। অপরদিকে, গত ২৪ ঘন্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার কারণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার ৮২ জন। আপাতত দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৬২০ জন। করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৮ লক্ষ ৯৭ হাজার ৯২১ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। এই পর্যন্ত দেশে ১১৫ কোটি ২৩ লক্ষ ৪৯ হাজার ৩৫৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago