Categories: Corona Update

১৫৪ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ! রাজ্যে টেস্ট কমতেই আরও কমলো আক্রান্তের সংখ্যা, জেলায় মাত্র ১৩ জন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৭ আগস্ট: দেশের করোনাগ্রাফে এবার বড়সড় স্বস্তি! পরিসংখ্যান অনুযায়ী, টানা ১৫৪ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৩২ হাজার ৯৩৭। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৩৭ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৪১৭ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৮৩০ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬ জন। এই সংখ্যাটা ১৪৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৫৪ কোটি ৫৮ লক্ষেরও বেশি মানুষ।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে গত ২৪ ঘন্টায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫০২ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৬৭৩। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৯ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ১২। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৯ হাজার ৬৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৯১ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৭ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮৩২। তবে, গত ২৪ ঘন্টায় কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। গত একদিনে ২৬ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৩ জন।

রাজ্যের বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago