Corona Update

Omicron: ওমিক্রন আতঙ্ক এবার কলকাতাতেও! দেশে বাড়লো মৃতের সংখ্যা, পশ্চিম মেদিনীপুরে দু’দিনে সংক্রমিত ৭

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১০ ডিসেম্বর: এমনিতেই করোনার নতুন স্ট্রেন ওমিক্রনকে ঘিরে চিন্তিত সকলেই। এবার সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিল করোনায় দৈনিক মৃত্যুর হার। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৫০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন। বৃহস্পতিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় চারগুণ বেশি। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৪ হাজার ৯৪৩ জন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৭৮ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লক্ষ ৫ হাজার ৬৬ জন। এদিকে, এখনও পর্যন্ত ১৩১ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় দেওয়া হয়েছে ৮৪ লক্ষেরও বেশি টিকার ডোজ।

দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, এবার কলকাতাতেও ওমিক্রনের আতঙ্ক দেখা গিয়েছে। জানা গিয়েছে যে, শুক্রবার সকালে ব্রিটেন থেকে কাতার হয়ে কলকাতা বিমানবন্দরে নামেন এক তরুণী। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। তারপরই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাঁর নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে বলেও জানা গিয়েছে। এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬৭ জন। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৯৫। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৭ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৭৫ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২১ হাজার ৩৭০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৭১ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৬৫ জন। গত ২৪ ঘন্টায় মোট ৩৭ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, গত দু’দিনে পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৭ (বৃহস্পতিবার ৩, শুক্রবার ৪) জন। এমনটাই জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago