Corona Update

দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা নামলো হাজারের নিচে, রাজ্যে বাড়ছে সুস্থতার হার

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৮ জুন: করোনা যুদ্ধে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারত। ডেল্টা প্লাস আতঙ্ক গ্রাস করলেও নিয়মিত টিকাকরণ এবং সরকারি বিধিনিষেধের জেরে দেশে ক্রমশ কমছে দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যা। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। পাশাপাশি, দৈনিক মৃত্যুর সংখ্যাও নেমে এসেছে হাজারের নিচে। গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৯৭৯ জন। গত ২৪ ঘন্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৮ হাজার ৫৭৮ জন। আপাতত দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪। বর্তমানে দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৮ শতাংশ। ইতিমধ্যেই দেশে ৩২ কোটি ২৬ লক্ষ ৬৩ হাজার ২৯৭ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা চিত্র :

পাশাপাশি, রাজ্যের করোনা চিত্রেও সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। পাশাপাশি, স্বস্তি বাড়িয়ে কমছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ১ হাজার ৮৯৪ জন। পাশাপাশি, গত একদিনে মৃত্যু হয়েছে ২৯ জনের। শনিবার মৃতের সংখ্যা ছিল ৩২। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৬১২ জন। গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২২ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ। আপাতত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৮৮৪ জন। গত একদিনে ৫৫ হাজার ১২ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে। অর্থাৎ, পজিটিভিটি রেট ৩.৩৪ শতাংশ।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago