Corona Update

Omicron: “তিনগুণ বেশি সংক্রামক ওমিক্রন”! সতর্কবার্তা কেন্দ্রর, ইতিমধ্যেই আক্রান্ত ২০০; রাজ্যে বেড়েছে মৃতের সংখ্যা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২১ ডিসেম্বর: মাত্র কয়েকদিনের ব্যবধানেই দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ভারতে ২০০ জন আক্রান্ত হয়েছেন এই স্ট্রেনে। যার মধ্যে ৭৭ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। বাকিরা এখনও চিকিৎসাধীন। এদিকে, নতুন করে তেলেঙ্গানায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, মহারাষ্ট্রে এবং দিল্লিতেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দুই রাজ্যেই সংক্রমিত হয়েছেন ৫৪ জন করে। ইতিমধ্যে, রাজ্য গুলিকে সতর্ক করে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, “ডেল্টার থেকেও তিনগুণ বেশি সংক্রামক ওমিক্রন। প্রয়োজনে স্থানীয় স্তরে কনটেইনমেন্ট জোন করা যেতে পারে”। যদিও, ওমিক্রনের দাপট বাড়লেও, দেশে ক্রমশ নিম্নমুখী করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে, বেড়েছে মৃতের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৩২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার এই সংখ্যাটা ছিল ৬ হাজার ৫৬৩। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৫৩ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ১৩২। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৯ হাজার ৯৭ জন। এদিকে, গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৩ জন। এখনও পর্যন্ত ১৩৮ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশের করোনা বুলেটিন :

দেশে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে,গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪০ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ৪১৪। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৮। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ১২ জনের। সোমবার এই সংখ্যাটা ছিল ৭। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৮৮ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৭ হাজার ৯৩০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৫১ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৫১ জন। গত একদিনে মোট ৩২ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৬ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago