Corona Vaccine

“টিকেসে বাঁচা হ্যায় দেশ”! কৈলাশ খেরের গানেই ১০০ কোটি টিকাকরণের ঐতিহাসিক সন্ধিক্ষণ উদযাপন, বদলে গেল ফোনের রিংটোনও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সমীরণ ঘোষ, ২১ অক্টোবর: নিঃসন্দেহে ঐতিহাসিক সন্ধিক্ষণ! বিশ্বের দ্বিতীয় দেশ (চীনের পর) হিসেবে ১০০ কোটি ডোজ করোনার টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ করল ভারত। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোউইনের তথ্য অনুযায়ী, প্রায় ৭১ কোটি ৩ লক্ষ পূর্ণবয়স্ক ব্যক্তি পেয়েছেন ভ্যাকসিনের প্রথম ডোজ। দু’টি ডোজই পেয়েছেন প্রায় সাড়ে ২৯ কোটি দেশবাসী। ২০২১ এর ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হয় করোনার টিকাকরণ। ৯ মাস পাঁচ দিনের মাথায় ১০০ কোটির লক্ষ্যমাত্রা পূরণ হল! সারা দেশবাসীর সাথে সাথে, খুশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। এদিন, ট্যুইট করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি, রাষ্ট্রপতি লিখেছেন, “দেশ আজ ইতিহাস গড়েছে। সব নাগরিক এক হয়ে ১০০ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পেরোতে সাহায্য করেছেন। এই নজির গড়ার জন্য দেশের সব নাগরিককে অভিনন্দন জানাচ্ছি।” অপরদিকে, এদিন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আজ একুশে অক্টোবর ইতিহাসে স্থান পেয়েছে। দেশ ১০০ কোটি ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা পার করেছে। সবচেয়ে বড় মহামারী মোকাবিলার জন্য ১০০ কোটির ভ্যাকসিন রক্ষাকবচ। আমরা সবাই মিলে করোনাকে হারাব। ১০০ কোটির ভ্যাকসিনের সাফল্য প্রত্যেক ভারতীয়কে উৎসর্গ করছি।”

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বার্তা :

এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোউইনের তথ্য বলছে, ভ্যাকসিনেশনে সবার উপরে উত্তরপ্রদেশ। এই রাজ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন প্রায় সাড়ে ৯ কোটি মানুষ। দু’টি ডোজ পেয়েছেন পৌনে তিন কোটি নাগরিক। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সংখ্যাটা যথাক্রমে সাড়ে ৬ কোটি ও ৩ কোটি। অপরদিকে, ভ্যাকসিনেশনে তিন নম্বরে পশ্চিমবঙ্গ। ৫ কোটিরও বেশি বঙ্গবাসী পেয়েছেন টিকার প্রথম ডোজ। প্রায় ২ কোটি মানুষ পেয়েছেন দু’টি ডোজই। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় সারা দেশে বেড়েছে করোনা সংক্রমণ! সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪৫৪ জন। মৃত্যু হয়েছে ১৬০ জনের। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৬১ জন। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৮৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন। সংক্রমণে শীর্ষে কলকাতা! গত চব্বিশ ঘণ্টায় ২৩২ জন করোনা সংক্রমিত হয়েছেন কলকাতায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা :

এদিকে, ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার সাথে সাথেই ফোনে ফোনে রিংটোনও বদলে গেল! কেন্দ্রীয় সরকারের কোভিড বার্তা এখন টিকাকরণের সাফল্য-বার্তায় পরিণত হল। অন্যদিকে, ঐতিহাসিক এই মুহূর্ত-কে উদযাপন করতে বিখ্যাত সঙ্গীতশিল্পী কৈলাশ খেরের গাওয়া একটি গানও তৈরি করা হয়েছে। যা ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে নেটমাধ্যমে! কোভিড টিকা তৈরি করে, শুধু ভারত নয় সারা দেশকে বাঁচিয়েছে ভারত। করোনা-কে রুখে দিয়েছেন এ দেশের বিজ্ঞানী, চিকিৎসক সহ আপামর জনসাধারণ! তাই গানের কথায়- “সবকা সাথ, সবকা প্রয়াস, হ্যায় সবকা এহি উদ্দেশ্য”। আর গানের বার্তা, “টিকে সে বাঁচা হ্যায় দেশ, টিকে সে/ টিকে সে বাঁচেগা দেশ, টিকে সে”! (শুনে নিন সেই গান।)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago