Criminal Activities

ভর সন্ধ্যায় শহর মেদিনীপুরে চললো গুলি! ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: ভরসন্ধ্যায় শহর মেদিনীপুরে তীব্র আতঙ্কের সৃষ্টি হল! জেলা শহরে চললো গুলি। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের মহতাপুরে অবস্থিত পদ্মাবতী শশান ঘাটের সামনে রাজ্য সড়কের উপর। শ্মশানযাত্রী একটি দলের এক ব্যক্তিই দুষ্কৃতীদের টার্গেট ছিল বলে জানা গেছে। এদিকে, ভরসন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরে দুষ্কৃতীদের দাপাদাপিতে আতঙ্কিত শহরবাসী। ঘটনাস্থলে পৌঁছেছে জেলার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কোতোয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী।

ভর সন্ধ্যায় শহর মেদিনীপুরে চললো গুলি :

স্থানীয় দোকানদার এবং প্রত্যক্ষদর্শীদের মতে, রাত্রি ঠিক সাড়ে আটটা নাগাদ দু’টি বাইকে করে ৪ জন আসে পদ্মাবতী শ্মশানঘাটের ঠিক সামনে। একজনের নাম করে হুমকি দিতে থাকে, “তুই কি ভেবেছিস বেঁচে যাবি, কোথায় তুই!” এরপরই, অন্য দু’জন মিলে শ্মশান থেকে ডেকে আনেন এক ব্যক্তিকে। তাঁর বুকে বন্দুক ঠেকিয়ে দেন এক দুষ্কৃতী। দু’-এক কথা বলতে বলতেই একটি বাস চলে আসে। সেই সুযোগে দুষ্কৃতীদের ধাক্কা দিয়ে শ্মশানের ভেতরে ঢুকে যান যিনি। দুষ্কৃতীরা শূণ্যে এক রাউন্ড গুলি চালিয়ে হুমকি দিতে দিতে পালিয়ে যায়। এদিকে, আতঙ্কিত ওই ব্যক্তিকে নাকি বলতে শোনা গেছে, “জানিনা আমাকেই বারবার টার্গেট করছে কেন! আমি ওর কি ক্ষতি করেছি। আমি আতঙ্কিত। পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করছি।” দুষ্কৃতী’র নাম মুখে না আনলেও, জানা গেছে মেদিনীপুর ও খড়্গপুর শহরের একপ্রকার ত্রাস এবং নানা অভিযোগ থাকা কুখ্যাত এক অপরাধীকে লক্ষ্য করেই ওই ব্যক্তি কথাগুলি বলেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী!

ঘটনাস্থলে পুলিশ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago