Education

Raja N.L Khan Women’s College: মা ও শিশুর জন্য স্বাস্থ্যকর খাবার তৈরি করবেন কিভাবে? মেদিনীপুর মহিলা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল কর্মশালা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (Raja N. L. Khan Women’s College- Autonomous) এর পুষ্টিবিজ্ঞান (Nutrition) বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর উদ্যোগে এবং Internal Quality Assurance Cell (IQAC) এর সহযোগিতায় পালিত হলো ‘রাষ্ট্রীয় প্রসন মাস- ২০২২’ (রাষ্ট্রীয় পোষন মাহ্- ২০২২/ Poshan Month Celebration- 2022)। আর, এই উপলক্ষেই বুধবার কলেজে অনুষ্ঠিত হল, “মা ও শিশুদের জন্য পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার তৈরির আধুনিক পদ্ধতি” বা “Modern Approaches of Nutritious and Healthy Food for Mothers and Children” বিষয়ক কর্মশালা। উপস্থিত ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ল্যাবটারি সায়েন্স এবং ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক (প্রফেসর) ড. দেবীদাস ঘোষ এবং বেলদা কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রধান ড. কৌশিক দাস। এছাড়াও, উপস্থিত ছিলেন রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী লাহা। মূলত, তাঁর অনুপ্রেরণাতেই এই ধরনের প্রাসঙ্গিক একটি বিষয়ের উপর এদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলেজে কর্মশালা:

এদিনের, এই কর্মশালার আরেকটি মুখ্য আকর্ষণ ছিল- “হেলদি ও টেস্টি ফুড স্টল”। যেখানে হাতেকলমে স্নাতক (Nutrition) এবং স্নাতকোত্তর (Food Science and Nutrition) বিভাগের ছাত্রীরা মা ও শিশুর জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার তৈরির আধুনিক পদ্ধতি তুলে ধরেন এবং তা অতিথিদের বুঝিয়ে বলেন। যেহেতু শিশুরা সহজে খাবার খেতে চায়না বা প্রসূতি মায়েদের খাবারের প্রতি অরুচি থাকে, তাই স্বাস্থ্যকর বা পুষ্টিকর খাবার-ও যে সুস্বাদু ও আকর্ষণীয় রূপে প্রস্তুত করা যায়; সেই বিষয়টিই তুলে ধরেন ছাত্রীরা। স্বাভাবিকভাবেই, এই স্টল বা অনুষ্ঠানটি নিয়ে ছাত্রীদের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিনের, এই কর্মশালায় প্রায় পাঁচ শতাধিক পড়ুয়া (ছাত্রী), অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক-গবেষিকা এবং শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রধান নির্মাল্যকুমার সিনহা, IQAC এর কো-অর্ডিনেটর রশ্মি মুখার্জী এবং বিভাগীয় শিক্ষিকা শ্রাবন্তী পাইন, মেঘমালা মন্ডল, দেবলীনা গিরি, মধুরাই গুপ্তা প্রমুখ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago