Education

Paschim Medinipur: স্কুলের মাঠেই ‘কুমোরপাড়া’! শিক্ষক দিবসকে সামনে রেখে ‘মাটি’-র ধারণা পশ্চিম মেদিনীপুরের পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: “ও আমার দেশের মাটি….”। আকাশ ছোঁয়ার স্বপ্ন বুকে থাকলেও, পা যেন থাকে মাটিতে! দেশের মহাকাশযান চাঁদে পৌঁছে গেলেও, মাটির পৃথিবীর রূপ-রস-গন্ধ গায়ে মাখতে হবে সবার আগে। জানতে হবে ‘কুমোর পাড়ার গরুর গাড়ি’-র বোঝাই করা কলসি-হাঁড়ি কিভাবে তৈরি হয়। শিক্ষক দিবসের ঠিক আগে পশ্চিম মেদিনীপুরের স্কুল-ই তাই হয়ে উঠল আস্ত এক ‘কুমোর পাড়া’। গোরুর গাড়ি, চাকা, মাটির হাঁড়ি, কলসি সবাই দেখেছে। কিন্তু, এই জিনিসগুলো কোথায় কিভাবে তৈরি হয়; তা অধিকাংশ পড়ুয়ারাই জানে না। তারা জানেই না, চাকা ঘুরিয়ে, কাদামাটি দিয়ে কুমোর কাকু ‘জাদু’ দেখান কিভাবে!

স্কুল-ই হয়ে উঠল কুমোরপাড়া :

ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্যই সোমবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন ভাগবৎচরণ হাই স্কুল কর্তৃপক্ষ আয়োজন করেছিলেন, ‘স্কুলের মাঠে কুমোর পাড়া’র। কুম্ভকার’রা এসে ছাত্র-ছাত্রীদের সামনে মাটির নানা জিনিস তৈরি করে দেখালেন। প্রবল কৌতুহল নিয়ে ছাত্র-ছাত্রীরা দেখল, কিভাবে কাদামাটি দিয়ে চাকা ঘুরিয়ে মাটির বিভিন্ন জিনিস তৈরি হয়। কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও বললেন, চোখের সামনে এই প্রথম মাটির আসবাবপত্র তৈরি দেখলেন তারাঁ! দাঁতন ভাগবতচরণ হাই স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ দাস বলেন, “শিক্ষক দিবসে ছাত্র-ছাত্রীদের একটু অন্য রকম শিক্ষা দেওয়ার জন্যই এমন ভাবনা।” তাঁর সংযোজন, “কয়েকদিন আগে আমরা স্কুলে গোরুর গাড়ি, চাঁদ, চন্দ্রযান ইত্যাদি নিয়ে একটা মডেল তৈরি করেছিলাম। সেখানে আলোচনার সময় ‘কুমোর পাড়ার গোরুর গাড়ি, বোঝাই করা কলসী-হাঁড়ি…’ প্রসঙ্গটি উঠে আসে। উঠে আসা চাকার প্রসঙ্গ। চাকা কী কী কাজে লাগে? তখন কয়েকজন ছাত্রছাত্রী বলে, স্যার, ‘আমরা গোরুর গাড়ি, চাকা, কলসী, হাঁড়ি দেখেছি। কিন্তু মাটির কলসী, হাঁড়ি কিভাবে তৈরি হয় তা দেখিনি।’ তারপরই আমরা এমন উদ্যোগ নিই। কুম্ভকারদের সঙ্গে কথা বলে, আয়োজন করি ‘স্কুল মাঠে কুমোরপাড়া’-র। কুম্ভকারের চাকা, মাটি স্কুলের মাঠে তুলে নিয়ে আসি। আমাদের আবেদনে সাড়া দিয়ে শিক্ষক দিবসের আগেরদিন সূর্যকান্ত বেরা এবং তাঁর পুত্র তাপস বেরা এসে ছাত্রছাত্রীদের সামনে মাটির নানা পাত্র তৈরি করে দেখালেন। ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে প্রবল কৌতুহল নিয়ে দেখল। দেখে তারা ভীষণ খুশি। এমনকি কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও এটা প্রথম দেখলেন।”

ছাত্র-ছাত্রীদের সামনেই তৈরি হল মুখপাত্র:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago