Education

Arithmetic Genius Contest Winner: এরিথমেটিক জিনিয়াস কনটেস্টের জাতীয় পর্যায়ে সাফল্য মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরিকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: সিপ অ্যাবাকাসের (SIP abacus) এরিথমেটিক জিনিয়াস কনটেস্ট (Arithmetic Genius Contest)-র জাতীয় পর্যায়েও সাফল্য লাভ করল জেলা শহর মেদিনীপুরের ডিএভি পাবলিক স্কুলের (DAV Public School) দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরিক সালুই (Sourik Salui)। উল্লেখ্য যে, সিপ অ্যাবাকাস অর্গানাইজেশনের তরফে গত ২০২৩ সালের জুলাই মাস থেকে শুরু হয় এরিথমেটিক জিনিয়াস কনটেস্ট (Arithmetic Genius Contest)। চারটি ধাপে এই কনটেস্টটি অনুষ্ঠিত হয়। প্রথমে স্কুল লেভেল, দ্বিতীয় পর্যায়ে এরিয়া লেভেল, তৃতীয় পর্যায়ে স্টেট লেভেল এবং শেষে ন্যাশনাল লেভেল পর্যায়ে এই কনটেস্টটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন (২৩টি) রাজ্যের প্রায় ১৫০০ স্কুলের ৫ লক্ষ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

সৌরিক-কে পুরস্কৃত করা হয় সিপ অ্যাবাকাস কর্তৃপক্ষের তরফে:

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুলের (DAV Public School) দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরিক সালুই (Sourik Salui) এই প্রতিযোগিতায় স্টেট লেভেলে (State Level) সেকেন্ড রানার আপ হয়ে গত ২৪ জানুয়ারি (২০২৪) চেন্নাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল লেভেলের (National Level) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ে ২৫০ জন ছাত্র-ছাত্রী’র মধ্যে সৌরিক সেকেন্ড রানার আপ হয়ে মেদিনীপুর শহর তথা সমগ্র রাজ্যের নাম উজ্জ্বল করে। সৌরিকের এই সাফল্যে ডিএভি পাবলিক স্কুলের (DAV Public School) প্রিন্সিপাল (Principal) বনমালী বিশওয়াল সহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীরা অত্যন্ত খুশির। তাঁরা আগামীদিনে সৌরিকের আরো সাফল্য কামনা করেছেন। গত বুধবার (১৩ মার্চ) সিপের (SIP) অধিকর্তারা বিদ্যালয়ে এসে সৌরিক-কে পুরস্কৃত করেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago