Education

Midnapore: আমেরিকায় বসে বসেই বেতন পাচ্ছেন শালবনীর শিক্ষিকা? অভিযোগ পাওয়ার পরই তদন্তের নির্দেশ DI-র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: পুজোর আগের মাস (সেপ্টেম্বর) থেকে স্কুলে আসছেন না! আমেরিকায় গিয়েছেন স্বামীর কাছে। দু’বছরের জন্য ছুটি নিয়ে। তাতে কি! সরকারি কোষাগারের ‘টাকা’ (বেতন) দিব্যি ঢুকে যাচ্ছে তাঁর অ্যাকাউন্টে। এমনই মারাত্মক অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভীমপুর এবিএম গার্লস হাইস্কুলের এক অঙ্কের শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিলেন পশ্চিম মেদিনীপুরের ডিআই স্বপন সামন্ত। সেই সঙ্গে জানুয়ারি মাসের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত স্কুল কর্তৃপক্ষ থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা (টিচার ইনচার্জ)।

ভীমপুর এবিএম গার্লস হাইস্কুল:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, ক্রিস্টান সার্ভিস সোসাইটির অধীনে থাকা ভীমপুরের দু’টি স্কুল যথাক্রমে ভীমপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয় এবং ভীমপুর এবিএম গার্লস হাইস্কুলে ‘অবৈধ’ নিয়োগ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সেই তদন্ত করছে শালবনী থানা। ওই দু’টি স্কুলে অবৈধ নিয়োগ কাণ্ডে বছরখানেক আগেই গ্রেফতার হয়েছেন তৎকালীন ডিআই (জেলা বিদ্যালয় পরিদর্শক) চাপেশ্বর সর্দার। দুর্নীতির সেই মামলা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কলকাতা হাইকোর্টে। চলতি মাসে (জানুয়ারি)-ও প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দারের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। ফের একবার স্কুলে না এসেও এক শিক্ষিকার অ্যাকাউন্টে মাসের পর মাস বেতন ঢুকে যাওয়ার অভিযোগ এনেছেন খ্রিস্টান সার্ভিস সোসাইটির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল হাঁসদা, বিদ্যালয়ের শিক্ষিকা সহ স্থানীয় বাসিন্দা ও অভিভাবক-অভিভাবিকারা।

নিয়ম অনুযায়ী, টানা এক মাসের বেশি (সিসিএল হলে শিক্ষিকাদের ক্ষেত্রে সর্বাধিক ৪৫ দিন) ছুটি নিলে ‘লিভ উইদাউট পে’ (বিনা বেতনের ছুটি) হিসেবে গণ্য করা হয়। এ নিয়ে শিক্ষা দপ্তরের নির্দিষ্ট আইন আছে। এই বিষয়ে ওই শিক্ষিকার সঙ্গে সোমবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে, তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, শিক্ষিকা নিয়ম মেনে বিনা বেতনের ছুটির আবেদন করলেও, কর্তৃপক্ষের ভুলে ডিসেম্বর মাসেও অ্যাকাউন্টে সম্পূর্ণ বেতন ঢুকেছে। এ নিয়ে ভীমপুর এবিএম গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চৈতালি শিট বলেন, “এই বিষয়ে আমি সাংবাদিকদের কিছু বলব না!” বলেই ফোন কেটে দেন তিনি। সোমবার দুপুরে জেলা বিদ্যালয় পরিদর্শক স্বপন সামন্ত বলেন, “এরকম একটি অভিযোগ কানে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে বলেছি।” বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বেতন বন্ধের নির্দেশ দিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago