Education

DI Paschim Medinipur: মাধ্যমিক স্তরে পশ্চিম মেদিনীপুরের নতুন DI হচ্ছেন সৈয়দ মোমিনুর রহমান, বিদায় সংবর্ধনা দেওয়া হল চাপেশ্বর সর্দারকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: আজ, ৩০ এপ্রিল (রবিবার) কার্যকালের মেয়াদ পূর্ণ হল পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক স্তরের ডি.আই বা জেলা বিদ্যালয় পরিদর্শক (DI/S) চাপেশ্বর সর্দারের। জেলার নতুন ডি.আই (সেকেন্ডারি) হচ্ছেন সৈয়দ মোমিনুর রহমান। তিনি জেলার ADI বা অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক ছিলেন। ইতিমধ্যে, রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে পশ্চিম মেদিনীপুরের ডি.আই হিসেবে সৈয়দ মোমিনুর রহমানের নাম বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল (সোমবার) থেকেই তাঁর কার্যকালের মেয়াদ শুরু হওয়ার কথা। তবে, মে দিবসের সরকারি ছুটি থাকায় মঙ্গলবার (২ মে) তিনি নিজের দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে।

বিদায় সংবর্ধনা WBTSTA’র পক্ষ থেকে:

অন্যদিকে, বিদায়ী জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) চাপেশ্বর সর্দার-কে ‘বিদায় সংবর্ধনা’ জানানো হয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার তরফে গত শুক্রবার তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। সংগঠনের জেলা সভাপতি রাজীব মান্নার নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী ডি.আই-কে সংবর্ধনা জানান। উল্লেখ্য যে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর (২০/০৯/২০১৯) চাপেশ্বর সর্দার পশ্চিম মেদিনীপুরের ডি.আই (সেকেন্ডারি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago