Education

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে লড়াই করেই উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান শাখা থেকে প্রায় ৯৩ শতাংশ নম্বর পেল শালবনীর মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্রী সুইটি বেতাল। সুইটির প্রাপ্ত ৪৬৩ নম্বরই এখনও পর্যন্ত ব্লকে (পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকে) সর্বোচ্চ নম্বর বলে জানিয়েছেন শালবনীর বিডিও রোমান মন্ডল। বৃহস্পতিবার স্কুল থেকে মার্কশিট হাতে পেয়েছে সুইটি সহ সকলেই। স্কুলের তরফে ‘অপারেশন সিঁদুর’-এ নেতৃত্বদানকারী কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং সহ ‘ভারতীয় সেনা’-র নারীশক্তি-কে শ্রদ্ধা জানানো হয় এদিন। সেখানেই সুইটি জানায়, সে তার এই সাফল্য উৎসর্গ করতে চায় দেশের এই নারীশক্তিকেই!

স্কুলে সুইটিরা:

বিজ্ঞাপন (Advertisement):

সুইটির বাবা সুকুমার বেতাল শালবনীর সাতপাটি বাজারে সবজি বিক্রি করেন। মা ঝুমা বেতাল গৃহবধূ। তবে, মাঝেমধ্যেই স্বামীর কাজে তাঁকে সাহায্য করতে হয়। তাঁদের দুই মেয়ে। সুইটি বড়। ছোট মেয়ে সুস্মিতা সাতপাটি হাইস্কুলে নবম শ্রেণীতে পড়ে। সুইটিও দশম শ্রেণী পর্যন্ত সাতপাটি স্কুলেই পড়াশোনা করেছে। ৬১৫ (৮৮ শতাংশ) নম্বর পেয়ে মাধ্যমিক পাস করার পর মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে সায়েন্স (বিজ্ঞান শাখা) নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয় সে। ছোট থেকেই মেধাবী এবং কঠোর পরিশ্রমী সুইটি মূলত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যের উপর নির্ভর করেই উচ্চ মাধ্যমিকে সফল হয়েছে বলে জানিয়েছেন তার বাবা-মা। মা ঝুমা বেতাল, “আমরা ওর লড়াইতে যথাসাধ্য পাশে থেকেছি। তবে, ওর নিজের জেদ আর শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য ছাড়া কোনকিছুই সম্ভব হতোনা!” সুইটি বলে, “প্রধান শিক্ষক সহ আমাদের স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের অবদান আমি কোনদিন ভুলতে পারবো না। আমাদের স্কুলের উদ্যোগেই যে কোচিং সেন্টারটি চলে, সেখানকার শিক্ষকরাও সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।”

সুইটির পরবর্তী লক্ষ্য পদার্থবিদ্যা বা রসায়ন নিয়ে পড়ে গবেষণা করা। যদিও, দরিদ্র পরিবারের কন্যা সুইটি জানায়, “১ জুন এইমস নার্সিং- এর পরীক্ষা আছে। ওতে সুযোগ পেয়ে গেলে চলে যাব ভাবছি!” পরিবারের কথা ভেবেই সুইটি এমন ভাবনাচিন্তা করলেও, শিক্ষক-শিক্ষিকারা চান সুইটি একজন সফল গবেষক হোক। সেক্ষেত্রে পরিবারের আর্থিক অবস্থা যে বাধা হয়ে দাঁড়াতে পারে, তাও মানছেন মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া। তিনি বলেন, “পড়াশোনা থেকে আবৃত্তি কিংবা ছবি আঁকা সবকিছুতেই ও অসামান্য প্রতিভার অধিকারী। শান্ত ও নম্র স্বভাবের সুইটি একটু আর্থিক সাহায্য পেলে আগামী দিনে অনেক দূর যেতে পারবে।” শালবনী ব্লক প্রশাসনের তরফে সুইটিকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও রোমান মন্ডল। তিনি বলেন, “ওর উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাতে কোন বাধা না আসে, আমরা সেই বিষয়টিও দেখার চেষ্টা করব।”

বাবা-মা’র সাথে সুইটি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago