Education

Midnapore School: উদযাপিত হল মেদিনীপুর শহরের সুপ্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুল ‘দ্য ট্রি কিডস’ এর ১০ বছরের পথচলা

শেখ ওয়ারেশ, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি:’ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে’ ১০ বছর অতিক্রান্ত করে ফেললো মেদিনীপুর শহরের অন্যতম সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ছোটদের ইংরেজি মাধ্যম স্কুল ‘দ্য ট্রি কিডস স্কুল’ (The Tree Kids School, Midnapore)। সোমবার (২৩ জানুয়ারি) শহরের একটি বেসরকারি হোটেলে এই শিক্ষা প্রতিষ্ঠানের দশ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজিত হল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া, হিজলি কলেজের অধ্যক্ষ ড. আশিস দণ্ডপাট, সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের (গোপীবল্লভপুর) অধ্যাপক ড. অরুনাভ প্রহরাজ, গ্রিফিনিস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শ্রী অভিষেক যাদব সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মীরা। উপস্থিত শিক্ষাব্যক্তিত্বরা শহরের এই জনপ্রিয় ইংরেজি মাধ্যম স্কুলের, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সুনিবিড় সম্পর্কের প্রশংসা করেন এবং বর্তমান শিক্ষাক্ষেত্রে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া:

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে এই স্কুল জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের পুরস্কারও জিতে নিয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষা (Principal of The Tree Kids School) রুম্পা খান বারিক বলেন, “একদিন গুটিকয়েক কচিকাঁচাদের নিয়ে এই স্কুলের পথচলা শুরু হয়েছিল। প্রথম থেকেই আমরা শিশুদের সার্বিক বিকাশের উপর জোর দিয়েছি। আজ সগৌরবে দশ বছর অতিক্রান্ত করল মেদিনীপুর শহরের এই ইংরেজি মাধ্যম স্কুল। এজন্য, আমাদের স্কুলের প্রত্যেক শিক্ষক, শিক্ষাকর্মীদের ভূমিকা সর্বাধিক। তবে, বিদ্যালয়ের সঙ্গে যুক্ত অভিভাবক, শুভানুধ্যায়ী এবং শিক্ষাপ্রেমী মানুষজনদের অবদান অনস্বীকার্য। তবে, সর্বাগ্রে যাঁর ভূমিকা ছিল অনবদ্য, তিনি আমার স্বামী তথা ‘দ্য ট্রি কিডস স্কুল’ এর চেয়ারম্যান মৃণাল কান্তি বারিক। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসেছে এই স্কুল। আজ ওঁর লড়াইকেও কুর্নিশ জানাই। অসীম ভালোবাসা ও শুভেচ্ছা বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের প্রতি। ওরা আরও বিকশিত হয়ে এই সমাজকে একদিন সমৃদ্ধ করবে, এটাই আমাদের এই দশ বছর উদযাপনের কামনা।”

স্কুলের চেয়ারম্যান ও অধ্যক্ষা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago