Election

Medinipur: পশ্চিম মেদিনীপুরে ভোটার প্রায় ৪০ লক্ষ, ভোট গ্রহণ কেন্দ্র ৪৩৩১টি! মেদিনীপুর-ঘাটাল-ঝাড়গ্রামে ভোট ২৫ মে, রাজ্যে নির্বাচন ৭ দফায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৬ মার্চ: দেশে এবার ৭ দফায় লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। ১ জুন শেষ দফার নির্বাচন। ভোট-গণনা ৪ জুন। ৭ দফায় ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক সহ ৮টি কেন্দ্রে ভোট হবে ২৫ মে অর্থাৎ ষষ্ঠ দফার নির্বাচনের দিন। এদিকে, শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদেরী জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলায় এবার মোট ভোটার ৩৯ লক্ষ ৮১ হাজার ৮৪০। এর মধ্যে, পুরুষ ভোটার ২০ লক্ষ ৮ হাজার ১৯১ এবং মহিলা ভোটার ১৯ লক্ষ ৭৩ হাজার ৫৯২। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৭ জন। এছাড়াও, সার্ভিস ইলেক্টর সহ অন্যান্য ভোটাররা রয়েছেন। অন্যদিকে, জেলায় এবার মোট ভোট গ্রহণ কেন্দ্র (পোলিং স্টেশন) করা হয়েছে ৪৩৩১টি। এর মধ্যে প্রধান ভোট কেন্দ্র ৩৬০২টি। সর্বাধিক ভোট কেন্দ্র রয়েছে ঘাটাল লোকসভার অধীনে।

জেলাপ্রশাসন সূত্রে প্রাপ্ত:

পশ্চিমবঙ্গের ৪২টি আসনে যেভাবে ভোট হবে (আসন অনুযায়ী):
১৯ এপ্রিল: কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার
২৬ এপ্রিল : রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং
৭ মে : মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ
১৩ মে : বহরমপুর, কষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর
২০ মে : শ্রীরামরপুর, ব্যারাকপুর, বনগাঁ, দমদম , বসিরহাট, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ
২৫ মে: পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল
১ জুন : দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago