Election

Municipality Election: প্রার্থী মা, জেতানোর দায়িত্ব মাথায় তুলে নিয়েছেন বিধায়ক ছেলে! জোড়া ঢাঁক নিয়ে বাড়ি বাড়ি প্রচার পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: কথায় বলে, উপযুক্ত সন্তানরাই বাবা-মায়ের গর্ব! পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া’ও‌ নিঃসন্দেহে তাঁর বাবা-মা’র গর্ব। হাজার হাজার মানুষের জনসমর্থন নিয়ে এলাকার বিধায়ক হয়েছেন। এবার সেই অরূপ-ই নিজের মা-কে ওয়ার্ডের কাউন্সিলর করার দায়িত্ব মাথায় তুলে নিলেন। বৃহস্পতিবার সকালে প্রার্থী মায়ের প্রাচারে বেরিয়ে পড়লেন তিনি। তার আগে মা-কে সঙ্গে নিয়েই মন্দিরে পুজো দিলেন। এক্কেবারে জোড়া ঢাঁক সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন অরূপ। পৌরভোটের প্রচারে এমনই ছবি উঠে এল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ডে।

মায়ের জন্য দেওয়াল লিখনে বিধায়ক অরূপ ধাড়া :

প্রসঙ্গত, চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরূপ ধাড়া। অন্যদিকে, এবারের পৌর নির্বাচনে চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তাঁর মা মেনকা ধাড়া। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার, মায়ের সমর্থনে মা-কে সঙ্গে নিয়েই ওয়ার্ডের প্রচারে নামলেন বিধায়ক পুত্র। তার আগে, চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ড জয়ন্তীপুরের শিব মন্দিরে পুজো দিলেন দলীয় কর্মীদের সাথে নিয়ে। ছেলের সাথে প্রচার শুরু করে খুশি ৫৯ বছর বয়সী মেনকা ধাড়াও। হাসিমুখে বললেন, “বিধায়ক হওয়ার আগে, ২০১৫ এর পৌর নির্বাচনে এই ৮ নং ওয়ার্ড থেকে জিতেই তো ও চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান হয়েছিল। এবার, ছেলের ওয়ার্ডেই আমি প্রার্থী হয়েছি। এই ওয়ার্ডেরই আমরা বাসিন্দা। তাই, প্রতিপক্ষ প্রার্থীদের উপর সম্মান রেখেই বলছি, এখানের মানুষ আমাকে দু’হাত ভরে আশীর্বাদ করবেন।” উল্লেখ্য যে, বিধায়ক হওয়ার আগে অরূপ প্রশাসকের দায়িত্বও সামলেছেন সাফল্যের সঙ্গে। তারপর, বিধানসভা নির্বাচনেও কঠিন জয় ছিনিয়ে এনেছেন অরূপ। তাঁর বিশ্বাস, “তুলনায় মায়ের জন্য এই লড়াই অনেকটাই সহজ হবে।”

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago