Election

Paschim Medinipur: ‘রিগিং রুখতে কাঁচা বাঁশের লাঠি হাতে তুলে নিন’! পশ্চিম মেদিনীপুরে প্রচারে এসে ‘বেফাঁস’ দিলীপ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: প্রচার এসে মেজাজ হারালেন দিলীপ ঘোষ! পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার নির্বাচনী প্রচারে এসে প্রস্তুতির ঘাটতি দেখে মেজাজ হারালেন বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি। অন্যদিকে, বাঁশের লাঠি দিয়ে রিগিং আটকানোর পরামর্শ দিলেন কর্মীদের। দিলীপ বলেন, “তৃণমূল নিশ্চিত হার জেনে বিভিন্ন জায়গায় রিগিং করার পরিকল্পনা নিয়েছে। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। লোকদেখানো বিভিন্ন রিপোর্ট তৈরি হচ্ছে। একদিকে, রুটমার্চ হচ্ছে আর ভিতরে ভিতরে পুলিশ তৃণমূলকে সহযোগিতা করছে।” তৃণমূলের গুন্ডাদের আটকাতে নিজেদেরই তৈরী হতে হবে বলে কর্মীদের পরামর্শ দিলেন দিলীপ।

প্রতারে দিলীপ ঘোষ :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

বুধবার ক্ষীরপাই পৌরসভার বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে এসে রোড শো ও চা চক্রে মিলিত হন। তিনি ৭ নম্বর, ৪ নম্বর, ৩ নম্বর ওর্য়াডগুলিতে পদযাত্রা করেন এবং বেশ কিছু বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। কর্মীদের তিনি বলেন, “তৃণমূলীদের আটকাতে ভোটের দিন বড় বড় কাঁচা বাঁশের লাঠি কেটে রাখুন। পুলিশ বিজেপি কর্মীদের নিরাপত্তা দেবে না। নিজেদের নিরাপত্তা নিজেদের তৈরি করতে হবে।” এভাবেই, ক্ষীরপাই পৌরসভায় প্রচারে ঝড় তুললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে, দিলীপের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া। তিনি বলছেন, “পশ্চিম মেদিনীপুর তথা ঘাটাল মহকুমার শান্ত পরিস্থিতি অশান্ত করতে চাইছেন উনি। অশিক্ষিত মানুষের মতো কথাবার্তা বলে বেড়াচ্ছেন, এ নিয়ে আর কি বলব, পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক।”

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago