Election

Panchayat Repoll: পশ্চিম মেদিনীপুরের ১০টি বুথে নির্বিঘ্নে চলছে পুনর্নির্বাচন! কোথাও শুনশান আবার কোথাও উৎসবের মেজাজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: আজ, সোমবার রাজ্যের ৬৯৬-টি বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলছে পুনর্নির্বাচন। সোমবার দুপুর পর্যন্ত বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পুনর্নির্বাচন ঘিরে বড় কোন অশান্তির খবর নেই। যদিও, মুর্শিদাবাদ, মালদা, নদীয়া, উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় রয়েছে উত্তেজনা। উল্লেখ্য যে, সবথেকে বেশি ১৭৫টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও, মালদাতে ১১২টি এবং নদীয়া জেলায় ৮৯টি বুথে চলছে পুনর্নির্বাচন। পশ্চিম মেদিনীপুরে ১০টি এবং পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথে আজ উৎসবের মেজাজে চলছে ভোট। তবে, কল্যাণী, বাসন্তী সহ রাজ্যের বিভিন্ন বুথে বিরোধী এজেন্ট কিংবা ভোটারদের উৎসাহ বা উপস্থিতি তেমনভাবে লক্ষ্য করা যায়নি। বাড়ি বাড়ি গিয়ে পুলিশকেও বিরোধী এজেন্ট এবং ভোটারদের ডেকে নিয়ে আসতে হয়েছে! এক্ষেত্রে, শনিবারের ‘আতঙ্ক’ এখনো তাঁদের তাড়া করে বেড়াচ্ছে বলেই মনে করা হচ্ছে।

মেদিনীপুর সদর ব্লকের উদয়পুর প্রাথমিক বিদ্যালয়ে চলছে পুনর্নির্বাচন:

পশ্চিম মেদিনীপুর জেলার- ১৩১ কাষ্ঠগুড়া প্রাথমিক বিদ্যালয় (গড়বেতা-১); ৭১ কাঠালিয়া প্রাথমিক বিদ্যালয় (নারায়ণগড়); ২৬১ গুড়দলা প্রাথমিক বিদ্যালয়, রুম নম্বর ২ (নারায়ণগড়); ২৬২ শীতাংশু বালিকা বিদ্যাপীঠ (নারায়ণগড়); ৪ নারগোদা প্রাথমিক বিদ্যালয় (মোহনপুর); ৫৫ রামপুরা প্রাথমিক বিদ্যালয়, রুম নম্বর ১ (মোহনপুর); রামপুরা প্রাথমিক বিদ্যালয়, রুম নম্বর ২ (মোহনপুর); ৯৫ উদয়পুর প্রাথমিক বিদ্যালয় (মেদিনীপুর সদর); ৫১ কানাইসোল প্রাথমিক বিদ্যালয় (সবং) এবং ১০৪ আন্দুলিয়া ব্রহ্মচণ্ডী বোর্ড প্রাথমিক বিদ্যালয় (সবং)- তে নির্বিঘ্নে চলছে পুনর্নির্বাচন। ১০টি বুথেই কেন্দ্রীয় বাহিনী কিংবা ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নজরদারি আছে রাজ্য পুলিশেরও। ছোটখাটো কিছু উত্তেজনা বা অশান্তি ছাড়া এখনো পর্যন্ত নির্বিঘ্নেই মেদিনীপুর সদর, নারায়ণগড়, গড়বেতা, সবং সহ ১০টি বুথেই ভোট দান করছেন সাধারণ মানুষ। দুপুর একটা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানা যায়।

মেদিনীপুর সদর ব্লকে উৎসবের মেজাজে ভোটদানে মহিলারা:

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের নারগোদা প্রাথমিক বিদ্যালয়ে বেলা বারোটা পর্যন্ত ২৩০টি (প্রায় ৫০ শতাংশ) ভোট পড়েছে শান্তিপূর্ণভাবে। তবে, তারপর আর ভোটারদের তেমন দেখা নেই। বিভিন্ন দলের এজেন্টরা জানান, ভোটারদের খবর দেওয়া হয়েছে। সবমিলিয়ে, পুনর্নির্বাচন ঘিরে কোথাও উৎসবের মেজাজ আবার কোথাও শুনশান পরিস্থিতি! তবে, সাধারণ মানুষ বা ভোটাররা অন্তত এটুকু বুঝিয়ে দিতে চাইছেন, নির্বাচন ঘিরে অশান্তি বা মারামারি-হানাহানি তাঁদের একবারেই পছন্দ নয়। তাঁদের দাবি, “অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও রক্তপাতহীন নির্বাচন হোক!”

বেলা ১-টা তেই শুনশান নারগোদা প্রাথমিক বিদ্যালয়ের বুথ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago