Election

Midnapore: জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে মেদিনীপুরের ভোট প্রচারে ঝড় তুললেন সায়ন্তিকা, বললেন ‘২৫ এ ২৫’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি:”মেদিনীপুরের মানুষের যা উন্মাদনা লক্ষ্য করছি, ২৫ এর মধ্যে ২৫-টি ওয়ার্ড-ই তৃণমূল কংগ্রেস জিতবে। সাধারণ মানুষ জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। তাঁর উন্নয়নের কোনো বিকল্প নেই। তাই, তাঁরা আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন।” মেদিনীপুর পৌরসভার তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারে এসে এমনটাই বললেন টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সম্পাদক (বা, সম্পাদিকা) সায়ন্তিকা ব্যানার্জি। জেলা সভাপতি সুজয় হাজরা-কে সঙ্গে নিয়ে মঙ্গলবার বিকেলে প্রচারে রীতিমতো ঝড় তুললেন তিনি! ‘জয় বাংলা’ স্লোগান থেকে উৎসাহী জনতার সঙ্গে সেলফি কোনো কিছুই বাদ গেলনা। জেলা সভাপতি-কে পাশে দাঁড় করিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, “২৫ এ ২৫ আশা করছি।”

প্রচারে সায়ন্তিকা, সঙ্গে জেলা সভাপতি সুজয় হাজরা এবং ২২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মৌসুমী হাজরা:

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

এদিন প্রচারে, জেলা সভাপতি সুজয় হাজরা ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন আরেক রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ এবং শহর তৃণমূলের সভাপতি তথা ১৯ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পান্ডব। এদিন, মেদিনীপুর শহরের ২, ৩ এবং ১৪, ১৯ ও ২২ নং ওয়ার্ডের প্রার্থীদের হয়ে প্রচার করেন সায়ন্তিকা। তাঁকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ২২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মৌসুমী হাজরা’র সমর্থনে রোড-শো করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মেদিনীপুরবাসীর খুব ভালো সাড়া পেয়েছি। তাঁদের উন্মাদনাই বলে দিচ্ছে, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থেকে এই পৌরসভার ২৫ জন তৃণমূল প্রার্থীকেই জয়ী করবেন।” অন্যদিকে, ২, ১১, ১২ এবং ১৫ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে এসে মঙ্গলবারের সন্ধ্যা জমিয়ে দিয়েছিলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। গানের সুরেই তিনি মেদিনীপুর পৌরসভার ২৫ জন‌ তৃণমূল প্রার্থীকে জয়ী করার আবেদন জানান শহরবাসীর কাছে।

ভুবন বাদ্যকর ১৫ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর প্রচারে:

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago