Election

Election News: ‘আমিই জিতবো’! পুলিশের হুমকি উপেক্ষা করেই প্রচার চালিয়ে যাওয়া পশ্চিম মেদিনীপুরের নির্দল প্রার্থীর ঘোষণা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: নির্দল প্রার্থীর পক্ষ থেকে মারাত্মক অভিযোগ করা হল! মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য, পুলিশের চাপ এসেছিল তাঁর কাছে। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের। নির্দল প্রার্থী সেখ ওসমান গেনি শনিবার রাতে সাংবাদিকদের কাছে অভিযোগ করলেন, “পুলিশ আমাকে ডেকে হুমকি দিয়েছিল মনোনয়ন প্রত্যাহার করার জন্য। কিন্তু, আমি করিনি। আমি জানি আমি জিতব, তাই শাসক দলের পক্ষ থেকেই পুলিশকে দিয়ে ফোন করানো হয়েছে।” এই বিষয়টি নিয়ে তিনি ঘাটালের মহকুমাশাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছেন।

সেখ ওসমান গেনি :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

শনিবার রাতে চন্দ্রকোনার ৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সেখ ওসমান গেনি বলেন, “আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমাকে থানার একজন এএসআই ফোন করে ডেকে হুমকি দিয়েছেন। তিনি বলছেন, ‘ওপর থেকে অনেক চাপ। আপনি মনোনয়ন প্রত্যাহার করুন। না হলে আপনার সঙ্গে যারা ঘুরবেন তাঁদের বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হবে’ ইত্যাদি।” ওসমান গেনি এও বলেন, “আমি ১৯৯০ সাল থেকে ৭ বার নিরবাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছি। নির্দল হিসেবে ৩ বার জয়লাভ করেছি। ২০১৮ সালে অভিষেক বন্দ্যোপাধ্যের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলাম। নির্বাচনের সমস্ত নিয়মকানুন জানি। আমার মতো লোককে যদি পুলিশ এভাবে হুমকি দেয়, তাহলে অন্যান্য সাধারণ প্রার্থীদের কী না করছে! ঘটনার কথা জানিয়ে, আমার এবং আমার কর্মীদের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিত ভাবে বিষয়টি জানিয়ে এসেছি।” এবিষয়ে ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী বলেন, “আমার আছে এই ধরনের কোন অভিযোগ আসেনি। উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফেও আমাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।” তবে, আপাতত সমস্ত ধরনের হুমকি উপেক্ষা করেই ওসমান গনি তাঁর প্রচার চালিয়ে যাচ্ছেন। সোমবার তিনি বললেন, “আমিই জিতবো। সাধারণ মানুষের আশীর্বাদ আমার সঙ্গেই থাকবে।”

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago