Entertainment

চলতি সপ্তাহেই নতুন সাজে খুলে যাচ্ছে মেদিনীপুর শহরের অরবিন্দ শিশু উদ্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ঘর-বন্দী জীবন, বিপন্ন শৈশব! গত ১৮ মাসের এক চরম বাস্তবতা। ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হচ্ছে। তৃতীয়য় ঢেউয়ের ভ্রুকুটি থাকলেও, এ রাজ্যে বা জেলাগুলিতে শিশুদের ব্যাপকভাবে আক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। তাই, বাবা-মা’দের সাথে শিশুরাও বাইরে বেরোতে শুরু করেছে। খেলাধুলা করছে ঘরের কাছাকাছি মাঠে। তারাও এবার বলে উঠতে চাইছে- “থাকবো নাকো বদ্ধ ঘরে…”! এর মধ্যেই, তাদের জন্য সুখবর শোনালো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। খুলে যাবে জেলা শহর মেদিনীপুরে অবস্থিত- ‘অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা।’ সম্পূর্ণ নতুন সাজে, নতুন রূপে। রবিবার সন্ধ্যায় পরিদর্শন করলেন অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা। জেলাশাসক ডঃ রশ্মি কমল জানিয়েছেন, “করোনা বিধি মেনে এবার খুলে দেওয়া হবে শিশু উদ্যান। সাজিয়ে তোলার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে।”

মেদিনীপুর শহরের অরবিন্দ শিশু উদ্যান :

প্রসঙ্গত, করোনা কালে বন্ধ ছিল সুপ্রাচীন (১৯৭৬ সালে নির্মিত) এই শিশু উদ্যান ও চিড়িয়াখানা। সেই সময়ের মধ্যে চলছিল সংস্কার ও আধুনিকীকরণের কাজ। মাঝখানে প্রথম ঢেউয়ের মধ্যে সেই কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। জেলা প্রশাসনের উদ্যোগে সেই কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী বুধবার তা নতুন ভাবে উন্মুক্ত হতে চলেছে বলে সূত্রের খবর। থাকতে পারেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও। তবে, আপাতত ৫০ শতাংশ প্রবেশাধিকার থাকবে। মাস্ক, স্যানিটাইজার সহ মেনে চলতে হবে করোনা বিধি। এতেই খুশি শহরবাসী তথা জেলা বাসীও!

নতুন সাজে Aurobindo Sishu Udyan :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago