তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: বড়দিনের আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকেতু উদ্যান। শুক্রবার চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে নবনির্মিত চন্দ্রকেতু উদ্যানটি লিজে নেওয়া ব্যক্তিকে হস্তান্তর করে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। পার্কটি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা সহ যাবতীয় দেখভাল করার দায়িত্ব লিজে পেয়েছেন চন্দ্রকোনা পৌর এলাকার এক বাসিন্দা।
প্রসঙ্গত, ৮ একর জায়গায় কোটি টাকা ব্যায়ে চন্দ্রকেতু উদ্যানটি গড়ে তোলা হয়েছে। বিশাল জায়গা জুড়ে রয়েছে মনোরঞ্জনের একাধিক পরিকাঠামো। এদিন পার্কটি সাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই ভিড় জমান পর্যটকরা। উল্লেখ্য, ২০১৯ সালে এই চন্দ্রকেতু উদ্যানটির উদ্বোধন করেছিলেন তৎকালীন চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক অরুপ ধাড়া। পার্কের কাজ বাকি থাকায় পরবর্তী সময়ে তা বন্ধ ছিল। বাকি থাকা কাজ সম্পন্ন হয়ে যাওয়ায়, পুনরায় তা পর্যটকদের জন্য খুলে দেওয়ায় খুশি পৌরবাসী তথা জেলাবাসী। পৌর কর্তৃপক্ষের দাবি, এর ফলে হবে কর্মসংস্থান, আয়ও বাড়বে পৌরসভার।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…