Entertainment

স্বাধীনতার “অমৃত মহোৎসব” উপলক্ষ্যে “আকাশবাণী কলকাতা”র বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২২ আগস্ট: দেশজুড়ে ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে সাড়ম্বরে। আগামী একবছর ধরে ৭৫ তম স্বাধীনতা বর্ষের গৌরবোজ্জ্বল মুহূর্ত উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে। “আজাদিকা অমৃত মহোৎসব” পালন করছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকও। এই উপলক্ষ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ একটি বিশেষ ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।

স্বাধীনতার “অমৃত মহোৎসব” উপলক্ষ্যে “আকাশবাণী কলকাতা”র বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা : (ছবি- আকাশবাণী ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

প্রতি বুধবার “স্বাধীনতার অমৃত মহোৎসব ক্যুইজ” উপলক্ষ্যে শ্রোতাদের সন্ধ্যে ৭ টা ৫০-এর স্থানীয় সংবাদে একটি প্রশ্ন করা হবে। উৎসাহী শ্রোতারা নিজের নাম, ছবি ও ফোন নম্বর সহ জবাব পাঠাবেন amritquiz.rnu@gmail.com ౼ এই ই-মেল ঠিকানায়। প্রথম সঠিক উত্তরদাতার জন্য থাকছে একটি পুরষ্কার। প্রশ্ন করার পরের দিন , বৃহস্পতিবার সন্ধ্যে ৭ টা ৫০-এর স্থানীয় সংবাদে ক্যুইজের উত্তর জানানো ছাড়াও জয়ী উত্তরদাতার নাম ঘোষিত হবে। প্রথম সপ্তাহের বিজয়ী প্রতিযোগীর নাম ইতিমধ্যে ঘোষিত হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago