Environment

Medinipur: সাত সকালেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি! গাছ দত্তক থেকে গাছকে জড়িয়ে ছবি, মেদিনীপুরের স্কুলে স্কুলে সবুজ বাঁচানোর ডাক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: সকাল ৮-তেই তাপমাত্রা ৩৩ ডিগ্রির বেশি। সকাল সাড়ে ৯-টায় ৩৫ ডিগ্রির বেশি (35.78°C)! সারা দেশে চলছে সবথেকে দীর্ঘ তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রাও ভেঙেছে সর্বকালীন রেকর্ড। ‘গাছ কাটতে কাটতে’ জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রাকে চলতি মরশুমে ৪৮ ডিগ্রিতে (কলাইকুন্ডা) পৌঁছে দিয়েছেন ‘অ-কৃতজ্ঞ’ বাসিন্দারা! এই পরিস্থিতিতে সবুজের জয়গান আর অভিযানেই যে ‘মুক্তি’, তা বোঝাতে আসরে প্রকৃতি-প্রেমী একদল শিক্ষক।

গাছ দত্তক কর্মসূচি গোয়াপিয়াশাল এমজিএম উচ্চ বিদ্যালয়ে:

পশ্চিম মেদিনীপুরের শালবনীর গোয়াপিয়াশাল এমজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এনএসএস ইউনিটের প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ দত্তক নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ‘বিশ্ব পরিবেশ দিবস’ (৫ জুন) উপলক্ষে। গরমের ছুটি থাকলেও, তাদের বিদ্যালয়ে ডেকে একটি করে জামরুল ফলের চারা তুলে দিয়েছিলেন শিক্ষকরা। পরিবেশ রক্ষার স্বার্থে প্রতি বছর পড়ুয়াদের অন্তত একটি করে গাছ লাগিয়ে, সেটিকে রক্ষা করার বার্তা দেন বর্ষীয়ান শিক্ষক স্বপন কুন্ডু, শুভেন্দু রায় থেকে পরিবেশপ্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায়, শিবপ্রসাদ কুন্ডু প্রমুখ। অন্যদিকে, পরিবেশ দিবসে পরিবেশ তথা গাছকে ভালোবাসার পাঠ দেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন ভাগবতচরণ হাই স্কুলের শিক্ষকরাও।

গাছকে জড়িয়ে ছবি:

তখনও (৫ জুন) স্কুলে আসা শুরু হয়নি ছাত্র-ছাত্রীদের। কিভাবে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া যায় পড়ুয়াদের? দাঁতন ভাগবতচরণ হাই স্কুলের প্রধান শিক্ষক চিঠির ফরম্যাটে ছাত্রছাত্রীদের হোয়াটস্যাপ গ্রুপে (WhatsApp Group) লেখেন, “তোমরা নিজেদের গ্রামের কিংবা কাছাকাছি খুব প্রাচীন বৃক্ষটির সঙ্গে একবার দেখা করে এসো। জড়িয়ে ধরো, দাদু-ঠাকুমা ভেবে। ভালোবাসো। আদর করে এসো। আর প্রত্যেকে গাছকে আদর করার ছবি তুলে এই গ্রুপে পাঠাও।” প্রধান শিক্ষকের এমন নির্দেশ পেয়েই পরিবেশ দিবসে ছাত্র-ছাত্রীরা ছুট যায় প্রাচীন বৃক্ষ খুঁজতে! নিজেদের মতো গাছ খুঁজে জড়িয়ে ধরে। আদর করে। বন্ধুত্ব করে গাছের সঙ্গে। এরপর, গাছকে জড়িয়ে ধরার সেই ছবি তুলে পাঠায় স্কুলের গ্রুপে। পরিশেব দিবসে ছাত্র-ছাত্রীদের গাছকে ভালোবাসার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রধান শিক্ষক। অসংখ্য লাইক, কমেন্ট, শেয়ারে ভরে যায় সেই সব পোস্ট। উৎসাহিত, আপ্লুত হয় পড়ুয়ারা! দিকে দিকে প্রশংসিত হয় স্কুলের এই উদ্যোগও। দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ দাস বলেন, “কোনও জিনিসকে ভালোবাসতে না শিখলে, তার প্রতি মমত্ববোধ গড়ে উঠে না। বর্তমানে উষ্ণায়ণের প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন প্রতিটি মানুষ। আর এই উষ্ণায়নের হাত থেকে একমাত্র পরিত্রাণ দিতে পারে গাছ। কিছু মানুষ পরিবেশের কথা না ভেবে সবুজ ধ্বংস করছে। পরিবেশের প্রতি, গাছের প্রতি ভালোবাসা না থাকলে তাঁর মধ্যে এই ভাবনা আসবে কী করে। আজকের ছাত্রছাত্রীরা আগামীর ভবিষ্যৎ। তাই এদের মধ্যে পরিবেশের প্রতি, গাছের প্রতি ভালোবাসা যদি তৈরি করা যায় তাহলে আগামীতে এর সুফল পাওয়া যাবে। কারণ, ‘আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার’!” ঐতিহাসিক দাঁতনের স্কুলের এই উদ্যোগে অনেকেই আবার স্মরণ করছেন, অরণ্য বাঁচাতে সত্তরের দশকে সুন্দরলাল বহুগুনার নেতৃত্বে চিপকো আন্দোলনের কথাও।

গাছের প্রতি মমত্ববোধ তৈরীর চেষ্টা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago