Examination

Madhyamik: পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল ১২ হাজার! বিনা ভাড়াতেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছবেন ৫১ হাজার ছাত্র-ছাত্রী; জঙ্গল-পথে এসকর্ট করবে বনদপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: রাত পোহালেই শুরু মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2024)। প্রস্তুতি প্রায় সম্পন্ন পর্ষদ সহ প্রতিটি পরীক্ষাকেন্দ্রের! পশ্চিম মেদিনীপুর জেলার ১২৫-টি পরীক্ষাকেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৫১,২৬৮। এর মধ্যে- ছাত্র ২৩,৬২৮ এবং ছাত্রী ২৭,৬৪০। যদিও, নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিল ৬৩,৪৭৭ জন পরীক্ষার্থী। তা সত্ত্বেও গত বছরের তুলনায় জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১২ হাজারের কিছু বেশি! গত বছর (২০২৩) পশ্চিম মেদিনীপুরে পরীক্ষার্থী ছিল প্রায় ৩৯ হাজার। এবার প্রতিটি পরীক্ষাকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় থাকবে। জেলার হেল্পলাইন নম্বর গুলি হল: ০৩২২২- ২৭৫৪৫৫, ০৩২২২- ২৭৬৫৮২। এছাড়াও, ঘাটাল, খড়্গপুর ও মেদিনীপুর সদর মহকুমার বিশেষ হেল্পলাইন নম্বরগুলি যথাক্রমে- ০৩২২৫-২৫৫১৪৫, ০৩২২২-২২৫৫১৩ ও ০৩২২২-২৭৫৩৩০।

বনদপ্তরের উদ্যোগে এবং পরিবহন দপ্তরের সহায়তায় বিনা ভাড়ায় পৌঁছে দেওয়া হবে পরীক্ষার্থীদের:

পরীক্ষার্থীদের এসকর্ট করে নিয়ে যাবে বনদপ্তরের বিশেষ গাড়ি বা ঐরাবত :

উল্লেখ্য যে, এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় করা হয়েছে সকাল সাড়ে ৮-টা থেকে। প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল ৯:৪৫-এ। পরীক্ষার সময়- সকাল ১০টা থেকে বেলা ১টা। অন্যদিকে, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্পূর্ণ বিনা ভাড়ায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবহন দপ্তর। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাস মালিক সংগঠনগুলি। অপরদিকে, পাহাড় ও জঙ্গলমহলের ক্ষেত্রে বনদপ্তরের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাতি অধ্যুষিত বনপথে নজরদারি চালানোর সাথে সাথেই, জঙ্গল রাস্তায় থাকবে বনদপ্তরের এসকর্ট গাড়ি বা ঐরাবত। পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা, চাঁদড়া, কলসীভাঙা, গোয়ালতোড় প্রভৃতি এলাকার পরীক্ষার্থীদের এসকর্ট করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বনদপ্তর। অর্থাৎ পরীক্ষার্থীদের বাস বা গাড়ির সামনে থাকবে বনদপ্তরের হুটার লাগানো বিশেষ গাড়ি বা ঐরাবত। তবে, জঙ্গল রাস্তায় সাইকেল বা বাইকে করে পরীক্ষাকেন্দ্রে যাবেন যেসব পরীক্ষার্থী বা অভিভাবকেরা তাঁদের সুরক্ষার বিষয়েও বনকর্মীরা এই ক’দিন তৎপর থাকবেন বলেই জানানো হয়েছে মেদিনীপুর রেঞ্জ, পিড়াকাটা রেঞ্জ, চাঁদড়া রেঞ্জ, ভাদুতলা রেঞ্জ, আড়াবাড়ি রেঞ্জ সহ বনদপ্তরের তরফে। (প্রতিটি ছবিই ২০২৩ সালের আর্কাইভ থেকে সংগৃহীত।)

জঙ্গল রাস্তায় থাকবে বনদপ্তরের নজরদারি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago