Examination

Madhyamik: এবার আর মাধ্যমিক দেওয়া হলোনা মেদিনীপুরের দুই ছাত্রীর! ‘দায়’ কার? উঠছে প্রশ্ন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: আর পাঁচ জনের মতো হাসিমুখেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছিল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-১নং ব্লকের মংলাপুর শরৎচন্দ্র শিক্ষানিকেতনের দুই ছাত্রীও। তবে, মাত্র কয়েক মিনিট পরেই নিরস বদনে তাদের বেরিয়ে আসতে দেখা গেল পরীক্ষাকেন্দ্র থেকে! তাদের পরীক্ষাকেন্দ্র গড়বেতা ১নং ব্লকেরই ঝাড়বনী সারদামণি বালিকা বিদ্যালয়। ‘অ্যাডমিট কার্ড’ না থাকায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষাকেন্দ্রের শিক্ষিকারা তাদের ফেরত পাঠিয়ে দেন। দুই ছাত্রী অবশ্য এজন্য কাউকে দোষারোপ করেনি। তারা জানায়, “আমাদের অ্যাডমিট কার্ড নেই বলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা দিতে দেওয়া হয়নি।”

দুই ছাত্রী (নিজস্ব চিত্র):

বিজ্ঞাপন (Advertisement):

অ্যাডমিট কার্ড নেই কেন? এক ছাত্রীর সরল স্বীকারোক্তি, “ফর্ম ফিলাপ করতে হয় বলে জানতাম না! অনেকদিন স্কুলে আসা হয়নি।” অপরজন বলে, “আমি গত বছরের অ্যাডমিট কার্ড নিয়ে চলে এসেছিলাম। এই বছর নতুন করে আবার ফর্ম ফিলাপ করতে হবে বলে জানতাম না।” ওই ছাত্রী ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় ফেল করে। এনিয়ে মংলাপুর স্কুলের দুই শিক্ষক জানান, “শুধুমাত্র সরকারি সুবিধাগুলি গ্রহণ করে, স্কুলের সাথে কোন যোগাযোগই রাখেনা। বার বার নোটিশ দেওয়া হয়েছে।” এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, সোমবার রাতে পর্ষদের মনিটরিং কমিটির জেলা আহ্বায়ক সুভাষ হাজরা বলেন, “বিষয়টি আমি খোঁজ নিয়ে জেনেছি। স্কুলের বিন্দুমাত্র দোষ নেই। তিন-তিনবার পর্ষদের পোর্টাল খুলে ফর্ম ফিলাপ করানো হয়েছে। স্কুলের তরফে একাধিকবার নোটিশ করা হয়েছে। তারপরও যদি ফর্ম ফিলাপ না করে! আসলে ওরা স্কুলের সাথেও যোগাযোগ রাখেনি; আশেপাশের কোনো বন্ধু-বান্ধবের সঙ্গেও বোধহয় যোগাযোগ রাখেনি। তবে, এমনটা না ঘটলেই ভাল হত!” স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠছে, ‘দায়’ কি শুধু ছাত্রীদেরই? নাকি স্কুল কর্তৃপক্ষের উপরও এর দায় বর্তায়? নাকি অসচেতন অভিভাবক বা পিছিয়ে পড়া এই সমাজও দায়ী?

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago