Festival

Midnapore: বিধাননগর সর্বজনীনের পুজো থিম এবার ‘প্রকৃতি বাঁচাও’, শিশুদের ‘আতা গাছে তোতা পাখি’-তে সাজবে পূর্ব প্রান্তের প্যান্ডেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: আর ৪০ দিন পর মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে এখন খুঁটি পুজোর ধুম। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের বেশিরভাগ মণ্ডপেই খুঁটি পুজো অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পথে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পূজা সম্পন্ন হল। বিধাননগরের পুজো এবার ৪৫ বছরে পড়ল। এবার তাদের প্যান্ডেল সেজে উঠবে ‘প্রকৃতি বাঁচাও’ থিমে। রবিবার খুঁটি পুজো শেষে যুগ্ম সম্পাদক সুসীম মুখার্জি এবং পার্থপ্রতিম চক্রবর্তী জানান, “যেভাবে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। তাতে পৃথিবীর ধ্বংস ত্বরান্বিত হচ্ছে। তাই, সাধারণ মানুষের কাছে যাতে ন্যূনতম একটা বার্তা দেওয়া যায়, সেই জন্যই প্রকৃতি বাঁচানোর থিম-কে অন্যতম মডেল হিসাবে তুলে ধরা হচ্ছে।” সভাপতি সুশান্ত মহাপাত্র জানান, মেদিনীপুরের অন্যতম এই বৃহৎ পুজো মন্ডপে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয়। সেজন্য প্রতি বছর জেলা প্রশাসন থেকে একটি পুলিশ ক্যাম্প মাঠের মধ্যে ২৪ ঘন্টা থাকে। এছাড়াও, এবারও ৫ দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, প্রসাদ বিতরণ প্রভৃতি আয়োজন থাকছে। স্থানীয় কাউন্সিলর মৌ রায় জানান, চতুর্থীর দিন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ পুজোর উদ্বোধন করবেন।

বিধাননগর সর্বজনীনের খুঁটি পুজো :

অন্যদিকে, বরাবরের মতোই এবারও থিম ভিত্তিক পুজোর মাধ্যমেই নজর কাড়তে উদ্যোগী হয়েছে বিধাননগর পূর্ব সর্বজনীন দুর্গাপূজা কমিটি। ১৩-তম বর্ষে তাঁদের থিম- “আতা গাছে তোতা পাখি”। এই ছড়ার আদলেই সেজে উঠবে মণ্ডপ। কৃত্রিমতা ও সংকীর্ণতার এই যুগে শিশু সুলভ সহজাত সৌন্দর্য এবং কল্পনার অ-কৃত্রিম আবেশে মানব হৃদয়কে ভরিয়ে দিতেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন বিধাননগর পূর্ব নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক অবনী দাস মহাপাত্র, পুজো কমিটির সম্পাদক সুমন দাস, সভাপতি শক্তিপদ সাউ, অভিষেক মন্ডল প্রমুখ। বিধাননগর পূর্বের মূর্তি পুজো সম্পন্ন হয় জন্মাষ্টমীর দিন। থিম উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মৌ রায়, ডঃ কৃপাসিন্ধু গাঁতাইত, ডঃ তারাপদ ঘোষ প্রমুখ। খুঁটি পুজো সম্পন্ন হয়েছে রাজাবাজার সর্বজনীন দুর্গোৎসবেরও। পুজো কমিটির তরফে শিবু পানিগ্রাহী জানিয়েছেন, “সুবিশাল রাজবাড়ির আদলে এবার আমাদের মন্ডপ সেজে উঠবে।”

বিধাননগর পূর্বের থিম উদ্বোধন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago