Festival

Paschim Medinipur: জলের তলায় ঘাটালের বেশিরভাগ পুজো মণ্ডপ! দুর্গোৎসবের দু’সপ্তাহ আগে চরম দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুরের বহু কমিটি

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: দেবীর বোধন আর ১৫ দিন পরেই। এদিকে, আকাশের মুখ ভার। বৃষ্টির পূর্বাভাস আছে আজও। অন্যদিকে, গত কয়েকদিনের বাঁধ ভাঙা বর্ষণে ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুরের বহু পুজো মণ্ডপ জলের তলায়! সবথেকে করুন অবস্থা ঘাটাল আর সবংয়ে। ফলে পুজো নিয়ে চরম দুশ্চিন্তায় পুজো কমিটিগুলি! তবে শুধু দুর্গোৎসবের দুশ্চিন্তাই নয়, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবনই বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে পুজোর আগে।

জলের তলায় পুজো মণ্ডপ (নিজস্ব চিত্র):

মঙ্গলবার থেকেই ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। গতকাল অর্থাৎ বুধবার অবস্থা আরও খারাপ হয়েছে। দাসপুরের কলমিজোড় এলাকায় জলস্তর বিপদসীমায় পৌঁছেছে। ঘাটাল মহকুমার বাঁকা, গদাইঘাট, গোপিগঞ্জ, কলমিজোড়, রানিচক প্রভৃতি এলাকায় প্রায় বিপদ সীমার উপর দিয়ে জল বইছে যথাক্রমে শিলাবতী ও রূপনারায়ণে। কেলেঘাই, কপালেশ্বরী-র ভয়ঙ্করী রূপে কপাল পুড়তে পারে বেলদা-নারায়ণগড় (বাখরাবাদ সহ বিভিন্ন এলাকা) থেকে গোটা সবং-পিংলার। অপরদিকে, ঘাটালের হরিশপুর থেকে বন্দর যাওয়ার খেয়াঘাট সহ রূপনারায়ণের প্রায় সব খেয়াঘাট বন্ধ। মুমূর্ষু রোগী থেকে স্কুল পড়ুয়া সহ নিত্যযাত্রীরা চরম সমস্যায়!

বিজ্ঞাপন:

এর মধ্যেই, পুজো আসতে আর ১৪-১৫ দিন। ঘাটাল পৌরসভার ১৩টি ওয়ার্ডেই পুজো মণ্ডপগুলিতে বাঁশের কাঠামো তৈরি হয়ে গেছে। সেই মন্ডপগুলিতে কোথাও এক কোমর, কোথাও হাঁটু সমান জল! ঘাটালের শুকচন্দ্রপুর, আড়গোড়া, রামচন্দ্রপুর, গড়প্রতাপনগর সহ বিভিন্ন জায়গায় থিমের পুজো হয়। এই কম সময়ের মধ্যে কিভাবে মন্ডপ সজ্জা শেষ হবে, তা নিয়েই দুশ্চিন্তায় উদ্যোক্তারা। শুধু তাই নয়, জল যদি আরও বাড়ে তাহলে পুজো কিভাবে হবে? জল-যন্ত্রণার মধ্যেই এই দুশ্চিন্তা মাথায় হাত ফেলেছে উদ্যোক্তাদের।

বানভাসী ঘাটাল (নিজস্ব চিত্র):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago