Festival

দিন গোনা শুরু আগমনীর প্রতীক্ষায়! অক্টোবরের শুরুতেই মা আসবেন গজে, সুখ-সমৃদ্ধির ইঙ্গিত

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৫ অক্টোবর: বিজয়া দশমীর সাথে সাথেই সমাপ্ত হলো এই বছরের পুজো। বাপের বাড়ি থেকে ফের নিজের বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিলেন উমা। মন খারাপের মাঝেই তাই শুরু হলো ফের দিন গোনার পালা। বাঙালি তার শ্রেষ্ঠ উৎসবের জন্য সারাবছর মুখিয়ে থাকে। আজ থেকেই দিন গোনার পালা শুরু! এই বছরের মতো পুজো শেষ হলেও আগামী বছর কিছুটা এগিয়ে গিয়েছে পুজোর দিনক্ষণ। সেপ্টেম্বরের ২৫ তারিখ মহালয়া আর ১ তারিখ মহাসপ্তমী। তিথি অনুযায়ী, আগামী বছর মা আসবেন গজে, আর গমন করবেন নৌকায়। ফলে, শস্যশ্যামলা পৃথিবী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন পুরাণ বিশেষজ্ঞরা। যদিও, নৌকায় গমনের তাৎপর্য হল, ভারি বৃষ্টিপাত বা বন্যার ইঙ্গিত! তবে, ভালো ফলনের সম্ভাবনাও আছে। আর, গজে আগমন সমৃদ্ধ ও রোগ-জ্বরা মুক্ত পৃথিবীর বার্তা বহন করে আনে! প্রসঙ্গত, এই বছর মায়ের আগমন হয়েছিল ঘোড়ায়, আর মা গমন করেছেন দোলায়। ইঙ্গিত ছিল, বিপর্যয় বা মহামারী’র! এদিকে, অক্টোবরের শেষেই করোনা’র তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও।

মা আসবেন গজে, গমন করবেন নৌকায় :

উল্লেখ্য যে, সেপ্টেম্বরেই দেবীপক্ষের সূচনা হয়ে যাচ্ছে আগামী বছর। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর হচ্ছে মহালয়া। অক্টোবরের শুরু থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে দুর্গাপূজা। একনজরে দেখে নিন আগামী বছরের দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং কালীপূজার দিনক্ষণ:
* মহাপঞ্চমী – ৩০ সেপ্টেম্বর, শুক্রবার 
* মহাষষ্ঠী – ১ অক্টোবর, শনিবার 
* মহাসপ্তমী – ২ অক্টোবর, রবিবার
* মহাঅষ্টমী – ৩ অক্টোবর, সোমবার 
* মহানবমী – ৪ অক্টোবর, মঙ্গলবার 
* বিজয়া দশমী – ৫ অক্টোবর, বুধবার 
* লক্ষ্মীপূজা – ৯ অক্টোবর, রবিবার
* কালীপূজা – ২৪ অক্টোবর, সোমবার।

News Desk

Recent Posts

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

4 days ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

5 days ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

6 days ago

Midnapore: দ্বারোদঘাটন করেছিলেন রবীন্দ্রনাথ, মেদিনীপুরের ‘বিদ্যাসাগর স্মৃতি মন্দির’ সংস্কারে ৮০ লক্ষ টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: মেদিনীপুর শহরের ঐতিহাসিক প্রেক্ষাগৃহ 'বিদ্যাসাগর স্মৃতি মন্দির'…

7 days ago

Midnapore: সিগারেটের দাম কি সত্যিই বেড়েছে? মেদিনীপুরে কালোবাজারি নিয়ে ক্ষুব্ধ সংস্থা, খোলা হলো ‘ফেয়ার প্রাইস’ শপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: পাইকারি দোকানে প্যাকেট পিছু ১০ থেকে ২০টাকা…

7 days ago

Valentine Day: ‘ভালোবাসার মানুষের হাতে ফুল তুলে দিয়েই কাজ শুরু করব…’, ডেলিভারি বয় আমনের কথা মন ছুঁয়ে গেল দোকানদারেরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: 'ছোটি ছোটি খুশিয়োমে খোয়ে হুয়ে হাম...।' ছোট…

1 week ago