Festival

Ramnavami: “অস্ত্র দেখে ভয় পায় রাক্ষস প্রবৃত্তির লোক”, মেদিনীপুরে বললেন দিলীপ! রামনবমী ঘিরে জেলাজুড়ে বর্ণাঢ্য বাইক র‍্যালি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল:”ভগবান শ্রীরামচন্দ্র রাক্ষসদের বধ করেছিলেন। তিনি ছোট থেকেই অস্ত্র নিয়ে জন্মেছিলেন। লড়াই করেছিলেন। তাই, সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরাও সেই শ্রী রামচন্দ্রকে পুজো করি। তাই, বিনা অস্ত্রে এই রাম পূজা সম্ভব নয়। যেসব রাক্ষস প্রবৃত্তির লোক এই সমাজে আছে, তাঁরাই এই অস্ত্র দেখে ভয় পায়।” রাম নবমীতে অস্ত্র মিছিল এবং লাঠি খেলা নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই মেদিনীপুর শহরের রামনবমী উৎসবে অংশগ্রহণ করে এই মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য যে, বারেবারে দিলীপ ঘোষকে দেখা গেছে অস্ত্র মিছিলে হাঁটতে এবং প্রকাশ্যে লাঠিখেলায় অংশগ্রহণ করতে। মেদিনীপুর শহরেও তাঁর হাতে ছিল গদা! আর, এনিয়েই বারবার তাঁকে শাসকদলের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে, সেসব থোড়াই কেয়ার করে, এদিনও তিনি নিজের বক্তব্যে অনড় থাকলেন। উল্টে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বললেন, “এখানকার রাজনীতি আলাদা। এখানকার গুন্ডাদের হাতে অস্ত্রশস্ত্র থাকুক এটা পুলিশ প্রশাসন চায়। তাই এখানে জেলায় জেলায় বোমা বারুদের কারখানা ও অস্ত্রশস্ত্রের কারখানার হদিস পাওয়া যাচ্ছে।” পুলিশের এই রামনবমীর মিছিল থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহ করা বেআইনি বলেও অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

মেদিনীপুর শহরের মিছিল :

অপরদিকে, শ্রীরাম নবমী উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও রামের পুজোর সাথে সাথে বিশার বাইক র‍্যালি অনুষ্ঠিত হল। ঘাটাল কলেজ মোড় এলাকায় ঘাটাল রামনবমী কমিটির পক্ষ থেকে পালন করা হচ্ছে রামনবমী উৎসব। এই রামনবমী উৎসবে অংশগ্রহণ করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বিদ্যাসাগর স্কুল মাঠে শ্রীরাম নবমী উপলক্ষে বাইক নিয়ে উপস্থিত হয় রাম ভক্তরা। শতাধিক বাইক অংশগ্রহণ করে রামনবমী উপলক্ষে এই বাইক র‍্যালিতে। বাইক র‍্যালিটি ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠ থেকে শুরু হয়ে নাটোর শহরের বিভিন্ন এলাকা হয়ে আবার ফিরে আসে বিদ্যাসাগর স্কুলমাঠে। রামনবমী উপলক্ষে রামের পুজো ও প্রসাদ বিতরণের ব্যবস্থাও করেন ঘাটাল রাম নবমী কমিটির সদস্যরা। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের হিন্দু সেবা সমিতির উদ্যোগে রবিবার রামনবমী উপলক্ষে আয়োজিত বিশাল বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিল শেষ হলো শালবনীতে। সকালে চন্দ্রকোনা রোডের ফুটবল ময়দান থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিল শুরু হয় এবং শতাধিক মোটরসাইকেল সহিত মিছিল শালবনীতে এসে শেষ হয়। মিছিলকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

ঘাটালের রামনবমীর মিছিল :

মেদিনীপুরে দিলীপ ঘোষ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago