Fire

Midnapore Fire: মনোনয়ন পর্ব শুরুর দিনই মেদিনীপুরে কালেক্টরেট চত্বরে ইলেকশন সেলের রেকর্ড রুমে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: আজ, শুক্রবার (৯ জুন) থেকেই শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব। আর, তার মধ্যেই শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ জেলা শহর মেদিনীপুরে অবস্থিত পশ্চিম মেদিনীপুর কালেক্টরেট কম্পাউন্ডের ভেতরে ইলেকশন সেলের রেকর্ড রুমে ভয়াবহ আগুন লাগে। দ্রুত কর্মীরা খবর দেন শহরের সিপাইবাজারে অবস্থিত মেদিনীপুর দমকল বিভাগে। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যায় দমকলের দু’টি ইঞ্জিন তার মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় বান্ডিল বান্ডিল কাগজপত্র। যদিও সন্ধ্যা অবধি কাগজপত্র বাঁচানোর মরিয়া চেষ্টা চালিয়ে যান দমকল কর্মীরা। জেসিবি মেশিন দিয়ে দেওয়াল ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হয়।

পুড়ে ছাই কাগজপত্র:

জানা যায়, ইলেকশন সেলের এই রেকর্ড রুমে বিগত বিভিন্ন নির্বাচনের পুরানো নথিপত্র এবং ব্যালট বাক্স জমা করা থাকে। এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ ওই রুম থেকে কাগজপত্র পোড়ার গন্ধ পান কর্মীরা। তারপরই তাঁরা ইলেকশন সেলের ওই রুম থেকে ধোঁয়া বের হতে দেখেন। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো প্রশাসনের তরফে কোন বিবৃতি পাওয়া যায়নি। তবে, বহু কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে বিভাগের কর্মীরা জানিয়েছেন। দেওয়াল ও জানালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন দমকল কর্মীরা। সন্ধ্যা ছ’টা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানা গেছে।

দেওয়াল ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago