Ghatal

West Midnapore: স্ত্রী’র গয়না বন্ধক দিয়ে ১০ গাড়ি আলু রেখে সর্বস্বান্ত! শেষমেশ ‘চরম’ সিদ্ধান্তই নিয়ে ফেললেন পশ্চিম মেদিনীপুরের কৃষক

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: শুধু স্ত্রী নয়, আত্মীয়দের কাছেও গয়না নিয়ে বন্ধক রেখেছিলেন।‌ অনেক ‘আশা’ নিয়ে ১০ গাড়ি আলু রেখেছিলেন তিনি। শেষমেশ ‘চরম’ ক্ষতির সম্মুখীন হতে হল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার হেমতপুর গ্রামের আলু ব্যবসায়ীকে। মানসিক অবসাদে ভুগছিলেন মাসখানেক ধরেই। শেষমেশ বুধবার সন্ধ্যায় নিয়ে ফেলেন চরম সিদ্ধান্ত! বিষ পান করে আত্মহত্যা করেন বছর ৫৭’র সুকুমার ঘোষ।

মর্মান্তিক ঘটনা:

জানা যায়, সুকুমার ঘোষ নামে ওই ব্যবসায়ী ১০ গাড়ি আলু রেখেছিলেন। আলু রাখার জন্য নিজের স্ত্রী ও আত্মীয়দের কাছ থেকে গহনা নিয়ে কালিকাপুরের নব কুমার ঘোড়ই নামে সোনা ব্যবসায়ীর কাছে সাড়ে তিন লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এমনিতেই চলতি মরশুমে স্টোরে যারা আলু রেখেছিলেন গড়ে ১০০ কুইন্টাল আলুতে প্রায় ১ লক্ষ টাকার উপর লোকসান হচ্ছে। এজন্য, গত প্রায় দেড় মাস যাবৎ অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। বাড়ি থেকে বের হচ্ছিলেন না। কারুর সঙ্গে কথাবার্তাও সেভাবে বলছিলেন না। তার উপর বুধবার বন্ধকি সোনা ছাড়াতে গিয়ে দেখেন দোকানদার দোকানে তালা ঝুলিয়ে বেপাত্তা হয়েছে! দোকান বন্ধ দেখে তিনি আরো ভেঙে পড়েন বলে বাড়ির লোকের অভিযোগ। বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তিনি বিষ খান বলে পরিবারের দাবি। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে করতে তাঁকে বাড়ির পাশের জমি থেকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গেই তাঁরা ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘাটাল থেকে মেদিনীপুরের রেফার করা হয়। মেদিনীপুর যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago