Government

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করতে দিল্লি যাচ্ছেন মেদিনীপুরের মন্ত্রী, বিধায়কদের একটি দল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: গত ১০ আগস্ট ঘাটালের বন্যা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “দ্রুত ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকরী করার জন্য আমাদের মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের একটি দল দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠক করবেন।” এরপর, দিল্লি যাওয়া নিয়ে গড়িমসি করার জন্য সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশও করেছিলেন! এরপরই, দিল্লি যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেলা হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী সোমবার রাজ্যের একট উচ্চ পর্যায়ের দল দিল্লি’র উদ্দেশ্যে রওনা দেব। মঙ্গলবার তাঁরা কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন।

ঘাটালের বন্যা-চিত্র এবার কি বদলাবে ?

দিল্লি গামী এই দলে থাকছেন, রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া, সেচমন্ত্রী ড. সৌমেন মহাপাত্র, কারিগরী উন্নয়ন দপ্তরের স্বাধীন প্রতিমন্ত্রী ড. হুমায়ূন কবীর, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া এবং পিংলার বিধায়ক অজিত মাইতি। থাকছেন সেচ দফতরের প্রধান সচিব প্রভাত মিশ্র। এছাড়াও, থাকতে পারেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) ও। রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী সোমবার আমরা দিল্লি যাচ্ছি। রাজ্য সরকার মাস্টার প্ল্যান কার্যকর করতে প্রস্তুত। এবার, কেন্দ্রকেও এগিয়ে আসতে হবে, শুধু মুখে বললে হবেনা।”

মেদিনীপুরের মন্ত্রীদের দিল্লি পাঠানোর বার্তা দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী (১০ আগস্টের ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago