Health

Midnapore: জীবিত শিশুকে ‘মৃত’ ঘোষণা! শেষকৃত্য করতে গিয়ে মাথায় হাত পরিবারের, পশ্চিম মেদিনীপুরে সরকারি হাসপাতালের কাণ্ডে নিন্দার ঝড়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল:’জীবিত’ শিশুকে ‘মৃত’ (Death) ঘোষণা করার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের সরকারি হাসপাতালের বিরুদ্ধে। শিশুর দেহ কবরস্থ করতে গিয়ে চমকে উঠলেন পরিবারের সদস্যরা। শিশুটির শরীরে প্রাণ আছে তখনও! নড়ল হাত-পা। সদ্যজাত শিশুটি কেঁদে ওঠে বলেও দাবি। এরপর, দ্রুত হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসেন পরিবারের লোকজন। ফের ভর্তি করা হয় এসএনসিইউ (SNCU)- তে। নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহাকুমা হাসপাতাল তথা সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় চিকিৎসক ও নার্স সহ কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে সরব হয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা। রবিবার হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌঁছেছে ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলের উদ্দেশ্যে মেদিনীপুর থেকে রওনা দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী।

হাসপাতাল চত্বরে বিক্ষোভ:

জানা যায়, শনিবার ভোরে প্রসব যন্ত্রনা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হন মোনালিসা খাতুন নামে গড়বেতার রসকুন্ডুর এক গৃহবধূ। দুপুর দুটো নাগাদ তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। যদিও, শিশুটি সময়ের অনেক আগেই ভূমিষ্ঠ হয়। স্বাভাবিকভাবেই প্রিম্যাচিউর শিশুটির ওজনও অনেক কম হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। জন্মের পরই শিশুটির শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা সহ নানা জটিলতা দেখা দেয়। তাকে ভর্তি করা হয় এসএনএসইউ- তে। কিছুক্ষণ পর শিশুটি মারা যায় বলে অভিযোগ। বিকেল ৫টা নাগাদ পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হয় শিশুটি মারা গেছে। প্রায় ৩-৪ ঘন্টা পর্যবেক্ষণে রেখে মাথায় মৃত স্ট্যাম্প দিয়ে এবং হাসপাতালের তরফে ডেথ সার্টিফিকেট দিয়ে, প্যাকিং করে রাত ন’টা নাগাদ শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাড়ি নিয়ে গিয়ে শিশুটিকে কবরস্থ করতে গিয়ে সকলেই দেখেন শিশুটি জীবিত, শ্বাস-প্রশ্বাস চলছে। তড়িঘড়ি ফের নিয়ে আসা হয় হাসপাতালে। ডেথ সার্টিফিকেট দেওয়া শিশুটিকে ফের SNCU- তে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। আর, এই ঘটনাতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী! জেলার একটি গুরুত্বপূর্ণ ও সুপার স্পেশালিটি হাসপাতালের এই ধরনের পরিষেবা বা কান্ডকারখানায় যারপরনাই ক্ষুব্ধ সকলে। তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। রবিবার সকাল থেকেই এ নিয়ে উত্তপ্ত হয় হাসপাতাল চত্বর। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এর মধ্যেই রবিবার সকালে শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে। পরিবার-পরিজন এবং এলাকাবাসীর বক্তব্য, দুপুর থেকে রাত অবধি প্রায় ৭-৮ ঘন্টা ধরে বিনা চিকিৎসায় ফেলে রাখার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এর সম্পূর্ণ দায় হাসপাতাল কর্তৃপক্ষের। সেলিম খান, বকুল খান সহ শিশুটির আত্মীয়-স্বজনদের প্রশ্ন, “একটি শিশুকে দু’বার ডেথ সার্টিফিকেট দেওয়া হলো! এরকম কখনো শুনেছেন? কঠোর শাস্তি চাই আমরা।” হাসপাতালের সুপার যদিও দাবি করেছেন, শিশুটির মৃত্যুর পর ৩-৪ ঘন্টা পর্যবেক্ষণে রেখে, নিশ্চিত হওয়ার পরই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। পরে, পরিবারের দাবিতে পুনরায় ভর্তি নেওয়া হয়েছিল। ইতিমধ্যে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago