মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: সমস্ত অভাব-অভিযোগ দূরে সরিয়ে রেখে বছরভর যাঁরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের দুয়ারে দুয়ারে সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন, তাঁরা আশাকর্মী। বেতন তাঁদের নূন্যতম, দায়িত্ব পাহাড়প্রমাণ! বন্যা, বৃষ্টি, শীত উপেক্ষা করে, নিজেদের কর্তব্যে অবিচল থাকেন এই আশাকর্মীরা। কোভিড অতিমারী রুখতে কিংবা কোভিড টিকাকরণ সম্পূর্ণ করতে এঁদের উপরই ভরসা রাখতে হয় জেলা স্বাস্থ্য দপ্তরকে। মঙ্গলবার এই আশাকর্মীদেরই সম্মানিত করা হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।
অতিমারী পর্বে, বন্যার সময় জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য সম্পাদন করা এবং কোভিড টিকাকরণ কর্মসূচিতে অভূতপূর্ব সাফল্য এনে দেওয়ার জন্য ব্লকের প্রায় ১৫২ জন আশাকর্মীর হাতে ফুল, মিষ্টি ও শংসাপত্র তুলে দেওয়া হল ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। একশো শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করার জন্য ১০ জন আশাকর্মীকে দেওয়া হল বিশেষ সম্মাননা। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মনোজিৎ বিশ্বাস বললেন, “আশারাই ভরসা! এ নিয়ে সংশয় নেই। নিরন্তর নিজেদের কর্তব্য পালনে অবিচল থাকার জন্য, জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা’র পরামর্শে ও অনুপ্রেরণায় আমরা তাঁদের সম্মানিত করলাম, উৎসাহিত করলাম।” সংবর্ধনা পেয়ে আপ্লুত আশাকর্মীরা জানালেন, “আমরা তো সবদিক দিয়েই বঞ্চিত! প্রাপ্য সম্মান কিংবা বেতন, কোনোটাই পাইনা। তবুও, শালবনীর BMOH স্যার যেভাবে আমাদের সম্মানিত করলেন তাতে আমরা অভিভূত। কখনও আমরা এরকম সম্মান পাইনি। এটা ঠিক প্রাপ্য বেতনের জন্য আমাদের আন্দোলন চলছে, তবুও এই সম্মান আমাদের উৎসাহিত করল, আরও ভালো কাজ করার জন্য।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…