ডাঃ স্বাতীলেখা মান্না 'র নেতৃত্বে অভিযান:
তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: বিদ্যালয়ের আশেপাশে দোকানে তামাক জাতীয় দ্রব্য রাখা আইনত নিষিদ্ধ। তা উপেক্ষা করেই রাখা হচ্ছে বিভিন্ন দোকানে। মঙ্গলবার ফের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা- ১ নং ব্লকের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চালানো হয়েছে অভিযান। একইসঙ্গে, একটি বিদ্যালয়েও এই সংক্রান্ত একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এই তামাক বিরোধী প্রচার চালানো হয় মঙ্গলবার।
এদিন, চন্দ্রকোনা- ১ নং ব্লকের মনোহরপুর রামকৃষ্ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই সচেতনতামূলক প্রচারের আয়োজন করা হয়। তামাক জাতীয় দ্রব্যের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরা হয়। এরপর, পুলিশ-কে সঙ্গে নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা স্কুল লাগোয়া দোকানগুলিতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেন বেশ কিছু তামাক জাতীয় দ্রব্য। বেশ কয়েকটি দোকানকে সতর্ক করা হয়। আগামীদিনে তাঁরা তামাক জাতীয় দ্রব্য রাখলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এদিনের এই কর্মসূচি এবং অভিযানে উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য দপ্তরের ডিটিসি (District Tobacco Consultant) ডাঃ স্বাতীলেখা মান্না, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিরঞ্জন কুমার খুঁটি, জয়েন্ট বিডিও দেবাশীষ বায়েন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ঘোষ সহ অন্যান্যরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…