Health

Duare PG Doctors: দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার! পশ্চিম মেদিনীপুর দিয়েই প্রকল্পের সূচনা হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি:’দুয়ারে সরকার’ (Duare Sarkar) এর পর এবার ‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’ (Duare PG Doctors)। পশ্চিম মেদিনীপুর দিয়েই আজ (৮ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে প্রকল্প। বেছে নেওয়া হয়েছে জেলার আদিবাসী অধ্যুষিত কেশিয়াড়ি ব্লককে। বুধবার সকাল ১০টায় কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে শিবিরের উদ্বোধন করলেন জেলাশাসক আয়েশা রানী এ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কেশিয়াড়ির দুই জায়গায় (রবীন্দ্র ভবন এবং খাজরা হাই স্কুল) এই শিবির চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে, SSKM হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় এবং সুপার পীযূষ রায় মঙ্গলবার এই প্রকল্পের সূচনা করার পরই দুপুরে বিশেষ বাসে করে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা ‌দিয়েছিলেন ৩৬ জন চিকিৎসক সহ নার্স, টেকনিশিয়ান সমেত ৪৫ জনের একটি দল। এর মধ্যে ১৪ জন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। ২২ জন আছেন পিজি বা এসএসকেএম (PG/SSKM) হাসপাতালের জুনিয়র চিকিৎসক। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তাঁরা পৌঁছন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে।

শিবিরের উদ্বোধন:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি এসএসকেএমের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের প্রান্তিক এলাকায় পাঠাতে হবে, যাতে সেখানকার বাসিন্দারা ঘরের কাছেই উৎকর্ষ কেন্দ্রের চিকিৎসা পান। জুনিয়র ডাক্তারেরাও বাইরের জগত সম্পর্কে জানতে পারবেন। তিনি এও জানান, যে সকল জুনিয়র চিকিৎসক এই প্রকল্পে অংশগ্রহণ করবেন, তাঁদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হবে। ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে ভিসি নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িকে। কেশিয়াড়ি ব্লকের কেশিয়াড়ি রবীন্দ্র ভবনে এবং খাজরা হাই স্কুলে আজ (৮ ফেব্রুয়ারি) এবং আগামীকাল (৯ ফেব্রুয়ারি) দু’দিন ধরে শিবির চলবে। শিবিরে মেডিসিন, শিশুরোগ, ত্বক, এন্ডোক্রনোলজি, কার্ডিওলজি, ইএনটি বা নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরিষেবা দেবেন। এছাড়াও, জুনিয়র চিকিৎসক, ইন্টার্নরাও আছেন। ইসিজি, প্যাথলিক্যাল পরীক্ষার জন্য টেকনোলজিস্টদেরও পাঠানো হয়েছে। শিবির থেকেই ওষুধ দেওয়া হবে। প্রয়োজন হলে স্থানীয় হাসপাতাল থেকে শুরু করে SSKM হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশও দিতে পারেন চিকিৎসকেরা।

স্থানীয় প্রশাসন ও আশাকর্মীদের মাধ্যমে প্রায় ১৫০০ রোগীকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী জানিয়েছেন, “কেশিয়াড়ি ব্লকে দুয়ারে ডাক্তার শিবিরের উদ্বোধন হল। আগামীকাল অবধি শিবির অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ পিজি হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে।” অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ ও জনস্বাস্থ্য) পিনাকী রঞ্জন প্রধান এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী শিবির পরিচালনার দায়িত্বে থাকছেন। CMOH ডাঃ সারেঙ্গী জানিয়েছেন, “হাসপাতালের মতই প্রথমে বহির্বিভাগে রোগী দেখা হবে। সেখান থেকে স্ক্রিনিং করে প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হবে। আর, কাউকে ভর্তি করতে হলে কিংবা অপারেশন করতে হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে প্রয়োজন অনুযায়ী। এছাড়াও, প্রত্যেক রোগীদের ফলো আপ করা হবে যথারীতি।” সূত্রের খবর অনুযায়ী, এরপর শিবির হবে ঝাড়গ্রাম ও সুন্দরবনে। SSKM সূত্রে জানা যায়, প্রতি মাসে এই ধরনের তিনটি শিবির করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

কলকাতা থেকে রওনা দেওয়ার সময় চিকিৎসকরা :

কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago