Health

West Midnapore: পরিষেবা নেই, দুর্ব্যবহার আছে! রোগীর পরিজনদের বিক্ষোভে উত্তাল হল পশ্চিম মেদিনীপুরের হাসপাতাল

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল:সঠিক চিকিৎসা পরিষেবা মিলছেনা হাসপাতালে। তার পরিবর্তে, কিছু চিকিৎসক-নার্স’রা চরম দুর্ব্যবহার করছেন রোগীর পরিজনদের সাথে! এই অভিযোগ তুলে রোগীর পরিজনদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে পৌঁছাতে হয় পুলিশকে। রোগীর পরিজনদের অভিযোগ, “বেশ কিছুদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে রোগী ভর্তি হলেও সঠিক চিকিৎসা পরিষেবা মিলছেনা। এমনকি হাসপাতালের কিছু চিকিৎসক ও নার্স রোগী ও পরিজনদের সাথে চরম দুর্ব্যবহার করছেন।” শুক্রবার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি তেমনই এক রোগীর পরিজনেরা হাসপাতালে ঢুকে বিক্ষোভ দেখায়।

ওই রোগীর পরিজনদের অভিযোগ, পেটের যন্ত্রণা নিয়ে তাঁদের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অথচ, বারবার ডেকেও কোনো চিকিৎসক দেখতে যায়নি। এমনকি, জরুরি বিভাগে থাকা কয়েকজন নার্সকে রোগীর অসুস্থতার সম্পর্কে বললে, তাঁরাও দুর্ব্যবহার করেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই রোগীর পরিজনেরা। তাঁদের সঙ্গ দেন হাসপাতালে ভর্তি আরও অন্যান্য রোগীর পরিজনেরা।হাসপাতালের ভিতর রোগীর পরিজনদের বিক্ষোভে উত্তেজনা তৈরি হয়। গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ (BMOH)-কে ঘিরেও তাঁদের অভিযোগ জানাতে দেখা যায়।

রোগীর পরিজনদের বিক্ষোভ হাসপাতালের BMOH-কে ঘিরে :

এদিকে, পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতালের তরফে চন্দ্রকোনা থানার পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এরপর, বিএমওএইচ- এর আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত হন। ঘটনার সত্যতা স্বীকার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাঃ স্বপ্ননীল মিস্ত্রি জানান, “সবাই তো সমান নয়। কিছু চিকিৎসক ও নার্সদের নিয়ে অভিযোগ আসছে। এমনটা হওয়া উচিত নয়।” প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে, অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্রও। তিনি ফোনে জানিয়েছেন, “এই ধরনের বিষয় একেবারেই কাম্য নয়। রোগীদের সঙ্গে দুর্ব্যবহার বরদাস্ত করা হবেনা। যথাসাধ্য পরিষেবা দিতে হবে সাধারণ মানুষ-কে।”

আশ্বাস মেলায় ওঠে বিক্ষোভ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago