Health

Transfer: দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যজুড়ে ১০১ স্বাস্থ্যকর্তার বদলি! শালবনীর সুপার যাচ্ছেন ঝাড়গ্রামে, খড়্গপুর-ঘাটালের সুপারদের বদলি উত্তরবঙ্গে

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ:রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক রদবদল! মোট ১০১ জন স্বাস্থ্যকর্তা বা স্বাস্থ্য আধিকারিকের বদলির নির্দেশ জারি করেছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। গত ১৭ মার্চ সন্ধ্যায় এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ভবনের তরফে। তালিকায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর-এরও একাধিক স্বাস্থ্যকর্তা আছেন। তবে, তাঁদের প্রায় সকলেরই নিয়মমাফিক পদন্নোতির বদলি (On Promotion Transfer) হয়েছে। প্রসঙ্গত, উল্লেখ্য গত ১৩ জানুয়ারি (২০২২) রাজ্যের যে ৪৫ জন স্বাস্থ্য আধিকারিকের বিশেষত ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH)-দের পদোন্নতি হয়েছিল, তাঁদের পোস্টিং দেওয়া হয়েছে গত ১৭ মার্চের অর্ডারে। এছাড়াও, আরও অনেকের পদোন্নতি হয়েছে। তবে, কলকাতা, উত্তর ২৪ পরগণা- প্রভৃতি কয়েকটি জেলার ক্ষেত্রে অবশ্য বেশ কয়েকজন স্বাস্থ্যকর্তার রুটিন বদলি হয়েছে। এর মধ্যে, কয়েকটি বড় হাসপাতালের সুপারদের কাজেও নাকি স্বাস্থ্য ভবন অসন্তোষ প্রকাশ করেছিল!

ডাঃ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় :

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার যে স্বাস্থ্য আধিকারিকদের বদলি তথা ‘পদোন্নতি’ হয়েছে, তাঁরা হলেন যথাক্রমে- খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, ঘাটাল হাসপাতালের সুপার সম্রাট রায় চৌধুরী, ঘাটালের বিদ্যাসাগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের BMOH অভিষেক মিদ্যা, কেশপুর গ্রামীণ হাসপাতালের BMOH বিদ্যুৎ পাতর এবং শালবনী গ্রামীণ হাসপাতালের BMOH তথা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মনোজিৎ বিশ্বাস। ডাঃ কৃষ্ণেন্দু-কে পাঠানো হচ্ছে আলিপুরদুয়ারের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক-১ (Dy. CMOH 1) করে। তাঁর জায়গায় খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার হয়ে আসছেন ঝাড়গ্রামের বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের BMOH ডাঃ উত্তম মান্ডি। অপরদিকে, ঘাটালের সুপার ডাঃ সম্রাট যাচ্ছেন দার্জিলিং এর উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ (Dy. CMOH 2) হয়ে। তাঁর জায়গায় ঘাটালের দায়িত্ব নিতে আসছেন পূর্ব বর্ধমানের কুরমুনের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দে‌। অন্যদিকে, বিদ্যাসাগর BHPC এর BMOH ডাঃ অভিষেক মিদ্যা’র পদোন্নতি হচ্ছে আলিপুরদুয়ারের ACMOH হিসেবে। আর, কেশপুরের BMOH ডাঃ বিদ্যুৎ পাতরের পদোন্নতি হচ্ছে হুগলির চন্দননগর মহকুমা হাসপাতালের সুপার হিসেবে।

ডাঃ মনোজিৎ বিশ্বাস :

এদিকে, শালবনী গ্রামীণ হাসপাতালের BMOH তথা সুপার স্পেশালিটি’র সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাসের পদোন্নতি হচ্ছে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (ACMOH) হিসেবে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে DTO (District Tuberculosis Officer) এবং ZLO (Zonal Leprosy Officer)’র দায়িত্বও পালন করতে হবে বলে জানা গেছে। এই দায়িত্বে থাকা ডাঃ মনোজ কুমার মুর্মু যাচ্ছেন পুরুলিয়ার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ১ (Dy. CMOH 1) হয়ে। এছাড়াও, পদোন্নতি হচ্ছে ঝাড়গ্রাম জেলার বিনপুর ও চিল্কিগড়ের দুই BMOH যথাক্রমে- ডাঃ রাজর্ষি সেনগুপ্ত ও ডাঃ অভিরূপ সিং এর। অপরদিকে, পূর্ব মেদিনীপুরের বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালের BMOH ডাঃ মানস কুমার মন্ডলের পদোন্নতি হচ্ছে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালের সুপার হিসেবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago