Health

Midnapore: জন্ডিসের প্রকোপ মেদিনীপুর শহরে, একটি ওয়ার্ডেই আক্রান্ত ২৪ জন! “সমস্যা পানীয় জলেই”, জানালেন CMOH

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: মেদিনীপুর শহরের সুকান্তপল্লী সহ শহরজুড়ে প্রায় ৪০-৫০ জন জন্ডিস আক্রান্ত! এর মধ্যে শুধু ২২নং ওয়ার্ডের সুকান্তপল্লীতেই ২৪ জন আক্রান্তের (হেপাটাইটিস-এ) খোঁজ মিলেছে গত কয়েকদিনে। আরও ১০-১৫ জনের মধ্যে পাওয়া গেছে জন্ডিসের উপসর্গ। তবে, তাদের রিপোর্ট বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আসেনি। বৃহস্পতিবার সকালেই এনিয়ে তড়িঘড়ি বৈঠকে বসে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর এবং মেদিনীপুর পৌরসভা। ২২নং ওয়ার্ড ছাড়াও, ২০নং, ২১ নং ওয়ার্ড সহ শহরজুড়েই নজরদারি শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। সরকারি ও বেসরকারি হিসেবে মিলিয়ে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ বলে জানা গেছে স্বাস্থ্য দপ্তরের একটি সূত্রে। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে পানীয় জল থেকেই সংক্রমণ ছড়িয়েছে। আমরা ওই তিনটি ওয়ার্ড ছাড়াও শহরের প্রতিটি বাড়ি থেকেই পানীয় জলের নমুনা সংগ্রহ করছি এবং জন্ডিসের উপসর্গ আছে কিনা খতিয়ে দেখছি।”

সুকান্তপল্লীতে স্বাস্থ্য দপ্তরের দল:

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, ২২নং ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার মানুষজন ক্ষোভ দেখিয়েছেন কাউন্সিলর ও পৌরসভার বিরুদ্ধে। পৌরসভায় বৈঠক করার পর বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ২২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় পৌঁছন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী, মহকুমাশাসক মধুমিতা মুখোপাধ্যায়, পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ। উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর মৌসুমী হাজরাও। ইতিমধ্যেই ওই ওয়ার্ডের (২২নং) একটি সাবমারসিবল পাম্প থেকে শুরু করে বেশ কয়েকটি পানীয় জলের ট্যাপ সিল করা হয়েছে। সমস্ত ট্যাপ ও সাবমার্সিবল পাম্প থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে টেস্টিংয়ের জন্য। ইতিমধ্যেই সুকান্তপল্লীতে জলের ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হয়েছে পৌরসভার তরফে। বাড়িতে বাড়িতে ওষুধ, ওআরএসএল এবং জিওলিন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা। গোটা ঘটনা নিয়ে বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী, মেদিনীপুরের মহকুমাশাসক মধুমিতা মুখার্জী, পৌরপ্রধান সৌমেন খান সহ জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। গোটা ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের ছায়া। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, “আতঙ্কের কিছু নেই। সচেতন থাকুন। স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন পাশে আছে।”

পানীয় জলেই সমস্যা:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago