Health

Midnapore Health: পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত কমিটির মাথায় জেলাশাসক, বাদ পড়লেন বিধায়ক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: এমনিতেই গোটা রাজ্যজুড়ে নিয়োগ-দুর্নীতি কাঁটায় বিদ্ধ রাজ্য সরকার। তাই, নতুন করে আর কোন ‘বিতর্ক’ চাননা স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যের প্রতিটি জেলার স্বাস্থ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত কমিটির ‘মাথা’ (চেয়ারপারসন/ Chairperson) থেকে সরানো হলো জনপ্রতিনিধি (বিধায়ক বা সাংসদ)- দের। স্বাস্থ্য দফতরের অধীনে যে সকল চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়, যার পোশাকি নাম- ‘চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কমিটি’ (District Level Selection Committee for Selection of Contractual Employees), সেই কমিটির মাথায় বসানো হল সংশ্লিষ্ট জেলাশাসকদের। পশ্চিম মেদিনীপুরে জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত এই কমিটির নতুন চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন জেলাশাসক আয়েশা রানী এ। আগে এই পদে ছিলেন পিংলার বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি।

নিয়োগ কমিটির মাথায় জেলাশাসক (মাঝখানে), ফাইল ছবি :

সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে জেলায়। নতুন এই কমিটির চেয়ারপারসন হয়েছেন জেলাশাসক। অন্যদিকে, কমিটির সেক্রেটারি নিযুক্ত হয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। আগের কমিটিতে সেক্রেটারি ছিলেন জেলাশাসক। নতুন কমিটিতে জেলাশাসককেই চেয়ারপার্সন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হিসেবে রাখা হয়েছে অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য), প্রোগ্রাম অফিসার (Concerned programme/ Scheme)-কে। এছাড়াও, মেডিক্যাল কলেজের নিয়োগের ক্ষেত্রে রাখা হয়েছে হাসপাতাল সুপারকে। কমিটির ষষ্ঠ ব্যক্তি (সদস্য) হিসেবে রাখা হয়েছে একজন এক্সপার্ট বা বিশেষজ্ঞকে (Expert in the concerned discipline)। পশ্চিম মেদিনীপুরের এই কমিটিতে এবার রাখা হয়নি কোনো জনপ্রতিনিধিকেই। একসময় এই কমিটির মাথায় ছিলেন অজিত মাইতি। তারও আগে ছিলেন দীনেন রায়, মৃগেন্দ্রনাথ মাইতি (প্রয়াত বিধায়ক)-রা। সামনেই নির্বাচনের আগে, ‘বিতর্ক’ দূরে সরিয়ে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়াকিবহাল মহলের মত।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago