Institution

West Midnapore School: খড়্গপুরের সুপ্রাচীন ইংরেজি মাধ্যম স্কুল অল সেন্টস চার্চের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: ১৯৮৪ সালের ২৫ জুলাই গুটি কয়েক ছাত্র-ছাত্রীকে নিয়ে পথচলা শুরু করেছিল ‘রেল শহর’ খড়্গপুরের অল সেন্টস চার্চ স্কুল (All Saints Church School)। সাউথ সাইডে অবস্থিত ৪০ বছরের সেই সুপ্রাচীন ইংরেজি মাধ্যম স্কুলেরই নতুন ক্যাম্পাস বা নব ভবনের উদ্বোধন হল চলতি সপ্তাহের সোমবার (৩ এপ্রিল)। বর্তমানে ICSE এবং ISC বোর্ড অনুমোদিত এই অল সেন্টস চার্চ স্কুলের নতুন ক্যাম্পাস বা ভবনটি নির্মিত হয়েছে খড়্গপুর শহরের উপকণ্ঠে কৌশল্যা-বেনাপুর সড়কের রাইকিশোরের (চাঙ্গুয়াল সংলগ্ন) আশিয়ানা কলোনিতে। সুবিশাল এই ক্যাম্পাসের উদ্বোধন করেন আইআইটি খড়্গপুরের প্রাক্তন অধ্যাপক ড. হরে রাম তিওয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডি.আই (মাধ্যমিক/সেকেন্ডারি) চাপেশ্বর সর্দার, শিক্ষাবিদ নারায়ণ গুহ ঠাকুরতা প্রমুখ।

নতুন ভবনের উদ্বোধন:

অল‌ সেন্টস স্কুলের নতুন ভবন :

বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার মহাসড়ম্বরে এই নতুন ভবন বা ক্যাম্পাসের উদ্বোধন হয়। উল্লেখ্য যে, অল সেন্টস চার্চ স্কুলের ওল্ড ক্যাম্পাসে (খড়্গপুর স্টেশন সংলগ্ন সাউথ সাইড এলাকায়) নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। তবে, ২০২২ সালে এই স্কুল একাদশ-দ্বাদশের জন্য আইএসসি (ISC) বোর্ডেরও অনুমোদনও পেয়েছে। নতুন ক্যাম্পাসে তাই নার্সারি থেকে দ্বাদশ অবধিই পড়ানো হবে বলে অধ্যক্ষা সুস্মিতা ভৌমিক জানান। সমান তালে চলবে খড়্গপুর স্টেশন এবং শেরশা স্টেডিয়াম সংলগ্ন সাউথ সাইডের সুপ্রাচীন তথা ওল্ড ক্যাম্পাসটিও। তবে, শহর ছাড়িয়ে গ্রামীণ এলাকার পড়ুয়াদের কাছেও আধুনিক এবং উন্নত শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়েই খড়্গপুর শহরের উপকণ্ঠে এই নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন।

পড়ুয়াদের অনুষ্ঠান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago