Institution

West Midnapore: মেন গেটে তালা, কেউ কোত্থাও নেই! পশ্চিম মেদিনীপুরে স্কুল পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ মহকুমাশাসকের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: ভরদুপুরে স্কুল পরিদর্শনে গিয়েছিলেন মহকুমাশাসক (SDO)। গিয়ে দেখলেন, দুপুর ১-টা তেই মেন গেটে তালা! কেউ কোত্থাও নেই। না আছেন শিক্ষক-শিক্ষিকারা। না আছে ছাত্র-ছাত্রীরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খড়ার রামকৃষ্ণ জয়কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের। এরপরই, নিজের মোবাইল বের করে ছবি তুলে রাখেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। ফোন করেন সংশ্লিষ্ট দপ্তরে। কেন এমন ঘটনা, অবর বিদ্যালয় পরিদর্শক বা এস.আই (এস)- কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন। তবে, বৃহস্পতিবার দুপুরের এই ঘটনা নিয়ে ক্যামেরার সামনে মুখ খোলেননি মহকুমাশাসক।

গেটের সামনে মহকুমাশাসক সুমন বিশ্বাস:

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিনে বিভিন্ন স্কুলের বিরুদ্ধে এমন অভিযোগ আসছিল ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাসের কাছে। তাই, হঠাৎ করেই তিনি স্কুল পরিদর্শনের সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ পৌঁছে যান স্কুলে। গিয়েই চক্ষু চড়কগাছ! যা অভিযোগ পেয়েছিলেন তাই সত্য। এর মধ্যেই স্কুল ছুটি? পরীক্ষা হল কখন? মিড-ডে মিল খাওয়ানো হয়েছে কিনা? এসব প্রশ্ন জাগে তাঁর মনে। এদিকে, এই খবর পেয়ে কিছুক্ষণ পরে স্কুলে পৌঁছন রিমা ঘোষ নামে বিদ্যালয়ের সহ-শিক্ষিকা। তিনি এসে বলেন, ছাত্র-ছাত্রীদের (২৪ জন) ছুটি দিয়ে স্কুলের প্রধান শিক্ষক যান ব্যাংকের কাজে। আর উনি একটু টিফিন খেতে গিয়েছিলেন দোকানে। তাই, স্কুলের মেন গেটে তালা লাগিয়ে গিয়েছিলেন। ক্যামেরার সামনে এনিয়ে কিছু না বললেও, জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে এখন পার্বিক পরীক্ষা চলছে। তারপরই, ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল! এদিকে, প্রাথমিক বিদ্যালয়ের এই ধরনের ঘটনা নিয়ে রীতিমতো হতবাক সকলেই।

খড়ার রামকৃষ্ণ জয়কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago