Institution

NIRF Ranking 2022: বাংলাকে গর্বিত করে দেশের ‘সেরা ১০০’ কলেজের তালিকায় মেদিনীপুর কলেজ এবং রাজা এন.এল খান মহিলা মহাবিদ্যালয়

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: ফের ইতিহাস গড়লো মেদিনীপুর! দেশের সেরা একশো কলেজের তালিকায় এই প্রথম পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের দু’দুটি কলেজ জায়গা করে নিল। শুক্রবার প্রকাশিত ‘ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ২০২২’ বা NIRF Ranking- 2022 (National Institute Ranking Framework) অনুযায়ী, পশ্চিমবঙ্গের মাত্র ৭-টি কলেজ ‘প্রথম ১০০’-তে জায়গা করে নিয়েছে। সেই তালিকার ৭৩ তম স্থানে আছে মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (Raja N.L. Khan Women’s College) এবং ৯৭ তম স্থানে আছে মেদিনীপুর কলেজ (Midnapore College)। দু’টি কলেজ-ই ইতিমধ্যে অটোনমাস বা স্বশাসিত (Autonomous) স্বীকৃতি পেয়েছে। স্বভাবতই, এই খবর পাওয়ার পরই উচ্ছ্বসিত মেদিনীপুর শহরের দুই কলেজ কর্তৃপক্ষ-ই। প্রসঙ্গত উল্লেখ্য, এই NIRF Ranking-এর মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান নির্ধারণ করে। তাই, সংক্ষেপে একে ‘ইন্ডিয়া র‍্যাঙ্কিং ২০২২’-ও বলে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শুক্রবার এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

NIRF Ranking এ মেদিনীপুর শহরের দু-দুটি কলেজ:

উল্লেখ্য যে, পাঠদান, গবেষণা, পরিবেশ, পরিচিতি, শিক্ষক ও শিক্ষার্থীদের মান, ক্যাম্পাসিং- প্রভৃতি নানাবিধ বিষয়ের উপর সমীক্ষা চালিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ দল এই র‍্যাঙ্কিং বা তালিকা নির্ধারণ করে প্রতিবছর। প্রথম ১০০-টি শিক্ষাপ্রতিষ্ঠানকে একক (ইন্ডিভিসুয়াল) র‍্যাঙ্কিং দেওয়া হয়। পরের ১০০-টি (১০১-২০০) কলেজকে দুই ভাগে করা হয়, যথাক্রমে- ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকা শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৫১ থেকে ২০০’র মধ্যে থাক প্রতিষ্ঠান। এই NIRF Ranking-এ সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সেরা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা কলেজ, দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান- প্রভৃতি‌ বিভাগ গুলিতে শ্রেষ্ঠত্বের বিচার করা হয়। এবার (২০২২), উৎকর্ষতা বা শ্রেষ্ঠত্বের নিরীখে ‘সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান’ এর স্বীকৃতি পেয়েছে- মাদ্রাজ আইআইটি (IIT Madras)। দেশের ‘সেরা বিশ্ববিদ্যালয়’-এর তকমা পেয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC Bengaluru)। ‘সেরা কলেজ’-এর তকমা পেয়েছে দিল্লির মিরান্ডা কলেজ (Miranda College) এবং ‘সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ’ বিবেচিত হয়েছে- আইআইটি মাদ্রাজ (IIT Madras)।

মেদিনীপুর কলেজ (Midnapore College) :

এদিকে, এই প্রথম রাজ্যের (পশ্চিমবঙ্গের) সাতটি কলেজ ‘সেরা ১০০’ কলেজের তালিকায় স্থান পেয়েছে।‌ গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজ্যের পাঁচটি কলেজ প্রথম একশোয় জায়গা করে নিয়েছিল। এবার, সেই তালিকায় ঢুকে পড়েছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজ (Rank- 97, Score- 52.28) এবং রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (Rank- 73, Score- 54.18)। এবারও, রাজ্যের মধ্যে শীর্ষস্থান দখল করেছে, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। ৬৯.৫৪ স্কোরের সুবাদে অষ্টম স্থানে আছে। এছাড়া, অন্য চারটি কলেজের তিনটি-ই হল, রামকৃষ্ণ মিশনের অধীন। এগুলি হল যথাক্রমে- রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়, ৯); রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ (রহড়া, ১৩); রামকৃষ্ণ মিশন রেসিডেনসিয়াল কলেজ (কলকাতা, ১৯)। অপরদিকে, গতবারের মতো এবারও প্রথম একশোয় আছে বেথুন কলেজ (কলকাতা, ৭৪)। অন্যদিকে, দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চতুর্থ স্থানে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং অষ্টম স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবারের মতো এবারও দেশের সেরা ২০০-টি কলেজের তালিকায় জায়গা করে নিয়েছে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এদিকে, প্রথম একশোয় জায়গা করে নেওয়ার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী লাহা জানিয়েছেন, “খুবই আনন্দের খবর। তবে, আমরা হয়তো প্রথম ৫০-এ জায়গা করে নিতাম। পরিচিতি বা Perception বিভাগে আমরা ১০০-তে মাত্র ৫ পেয়েছি। অন্যরা সেখানে ৩৫-৪০ বা আরো বেশি পেয়েছে। সকলেই এই কলেজ-কে গোপ কলেজ হিসেবে চেনে। রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়- নামটা অনেকের কাছেই অজানা!” অপরদিকে, ১৫০ বছর উদযাপনের মধ্যেই গর্বের এই খবর পৌঁছনোয় আপ্লুত মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা। তিনি বলেছেন, “এই কৃতিত্ব কলেজের সঙ্গে যুক্ত সকলেরই।”

রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago