Investigation

Forensic Investigation: ভষ্মীভূত হয়েছিল বিজেপির পার্টি অফিস! ঘটনার ১১ দিন পর পশ্চিম মেদিনীপুরে ফরেনসিক দল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: রাতের অন্ধকারে কেউ বা কারা জ্বালিয়ে দিয়েছিল বিজেপি’র পার্টি অফিস! ভষ্মীভূত হয়ে গিয়েছিল সবকিছু। রেলশহর খড়্গপুরের ২৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর অনুশ্রী বেহারা’র পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার সেই ঘটনা ঘটেছিল গত ১১ মার্চ ভোররাতে বা ১০ মার্চ মধ্যরাতে। সেই ঘটনার তদন্ত করতে মঙ্গলবার (২২ মার্চ) পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে এলো রাজ্যের দুই সদস্যের ফরেনসিক দল! প্রসঙ্গত, গত ১১ মার্চ সকালে ক্যামেরার সামনেই হাউহাউ করে কেঁদেছিলেন অনুশ্রী! শুধু পার্টি অফিস বা টিভি, আসবাবপত্র-ই নয়, ওয়ার্ডবাসীর নানা প্রয়োজনীয় ডকুমেন্টস পুড়ে ছাই হয়ে যাওয়ায় কেঁদেছিলেন অনুশ্রী! তিনি বলেছিলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সব পুড়িয়ে ছাই করে দিল!” অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল।

নমুনা সংগ্রহ:

ওই ঘটনাতে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষও স্পষ্ট ভাবেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙ্গুল তুলেছিলেন! অনুশ্রী-কে ভোটে হারাতে না পেরেই তৃণমূল এই কান্ড ঘটিয়েছিল বলে অভিযোগ ছিল তাঁর। সেই ঘটনায় খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল! তবে, ১০ দিন পেরিয়ে গেলেও কোনো দুষ্কৃতী ধরা পড়েনি। এদিকে, ঘটনার প্রায় ১১ দিন পর ফরেনসিক দল পাঠানো নিয়েও উঠছে প্রশ্ন! ঘটনার এতদিন পর, নমুনা সংগ্রহ করে কি আদৌও কোনো লাভ হবে? ফরেনসিক দলের নেতৃত্বে থাকা ড. দেবাশিস সাহা-র বক্তব্যেও যেন উঠে এলো সেকথাই! তিনি বললেন, “আমরা নমুনা সংগ্রহ করতে এসেছি। নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছি, ল্যাবরেটারি-তে পরীক্ষার পর কারণ বোঝা যাবে। তবে, ঘটনার ১০ দিন পেরিয়ে গেলে, কারণ খুঁজে বের করা বেশ কঠিন বা অসম্ভব হয়ে যায়! দেখা যাক।” তবে, পরীক্ষার আগে, তাঁরা এনিয়ে কোনো প্রাথমিক অনুমানের কথাও বলতে চাননি!

তদন্তকারী দল:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago