Kharagpur

Kharagpur: পরিযায়ী শ্রমিকদের স্বার্থে রাজ্যে এই প্রথম তাঁদের জন্য ‘সহায়তা কেন্দ্র’ খোলা হল খড়্গপুর স্টেশনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: রাজ্যে এই প্রথম। পরিযায়ী শ্রমিকদের স্বার্থে খোলা হল ‘পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র’। রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশনে এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয় বৃহস্পতিবার (৫ অক্টোবর)। এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে সহায়তার হাত বাড়িয়ে দিতে এবং যে কোন পরিস্থিতিতে তাঁদের কাছে সরকারি সুযোগ-সুবিধাগুলি পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। এই সহায়তা কেন্দ্র পরিচালনা করবে জিআরপি। বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন খড়গপুর স্টেশন চত্বরে খোলা হয় এই পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসআরপি দেবশ্রী সান্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন রেল পুলিশের অন্যান্য আধিকারিকরা।

পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন এসআরপি দেবশ্রী সান্যাল:

এদিন খড়্গপুর স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের হাতে একটি করে ফর্মও তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের জানানো হয়, যে কোন সমস্যাতে এই সহায়তা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে। এসআরপি দেবশ্রী সান্যাল জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকারের এই উদ্যোগ। মূলত যেসব শ্রমিক এই রাজ্য থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছেন, তাঁদের সুরক্ষা এবং তাঁদের জন্য যে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা আছে তা নিশ্চিত করার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে কোন পরিস্থিতিতে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারলে কিংবা দুর্ঘটনায় আহত বা নিহত হলে, এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে সমস্যার সমাধান হবে। পরিবারের কাছে সহজেই রাজ্য সরকারের আর্থিক অনুদানও পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আরো জানিয়েছেন, এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে একটি অ্যাপ চালু করা হয়েছে, যেখানে রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের নম্বর অন্তর্ভুক্তি করানো হচ্ছে। ফলে তাঁদের সঙ্গে বা তাঁদের পরিবারের সঙ্গে সহজেই যোগাযোগ করা সম্ভব হবে। এই উদ্যোগ রাজ্যে এই প্রথম বলেও জানিয়েছেন এসআরপি দেবশ্রী সান্যাল।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago