Kharagpur

Elephants: মেদিনীপুর শহরের স্মৃতি উস্কে এবার খড়্গপুর শহরে ঢুকে পড়ল বিশাল হাতির দল! উৎসাহী জনতার ভিড়, তৎপর বনদপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: রবিবার (১০ নভেম্বর) মেদিনীপুর শহরের উপকন্ঠে খয়েরুল্লাচক সংলগ্ন কুঁয়াবুড়ি, দেলুয়া প্রভৃতি এলাকায় পৌঁছে গিয়েছিল ১০-১২টি হাতির একটি দল। আতঙ্কের প্রহর গুনছিলেন শহরবাসী! অনেকেই রোমন্থন করছিলেন, প্রায় বছর চারেক আগের সেই (২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি) শীতের সন্ধ্যার স্মৃতিও। খোদ জেলা শহর মেদিনীপুরে ঢুকে পড়েছিল একটি দলছুট দাঁতাল। এবার, সেই স্মৃতি উস্কেই ঠিক পাশেই ‘রেল শহর’ খড়্গপুরে ঢুকে পড়ল ১০-১২টি হাতির একটি বিশাল দল। মঙ্গলবার ভোর রাতেই শহরবাসীর দোড়গোড়ায় পৌঁছে গেছেন হাতি ঠাকুরের দল! অবস্থান করছে খড়্গপুর স্টেশন ও রেলওয়ে হাসপাতাল সংলগ্ন সাউথ সাইড এলাকায় একটি ছোট জঙ্গল বা ঝোপঝাড়ের মধ্যে। ভোর থেকেই খড়্গপুর শহর জুড়ে শুরু হয়েছে চরম তৎপরতা।

মহকুমা হাসপাতালের পেছনের জঙ্গলে:

সাউথ সাইড এলাকায় হাতি দেখতে ভিড়:

মঙ্গলবার সকাল ৭টার পর থেকেই খড়্গপুর শহরের খড়্গপুর স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মহকুমা হাসপাতাল (চাঁদমারি হাসপাতাল), রেলওয়ে হাসপাতাল এবং সংলগ্ন সাউথ সাইড এলাকার একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আছেন বনদপ্তর ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। আছে হুলা পার্টিও। জানা যায়, সোমবার গভীর রাতে ঝাড়গ্রাম থেকে রেললাইন পেরিয়ে সোজা খড়্গপুরে শহরে ঢুকে পড়ে একটি বিশাল হাতির দল। এই দলে প্রায় ১০ থেকে ১২টি হাতি রয়েছে। শহর থেকে হাতির ওই দলটিকে বের করতে হুলা পার্টি সহ বিশাল পুলিশ বাহিনী তৎপর রয়েছে সকাল থেকেই। খড়্গপুর শহরের সাউথ সাইড এলাকার কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে। সকাল ৮টার খবর অনুযায়ী, খড়্গপুরের রেল এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুলের (সাউথ সাইড এলাকায়) সামনের জঙ্গলে রয়েছে হাতির দল। স্বাভাবিকভাবেই, শহরের মধ্যে হাতির দল প্রবেশ করায় আতঙ্ক ছড়িয়েছে গোটা খড়্গপুর শহর জুড়ে!

গৃহস্থের দোরগোড়ায় হাতি:

শহরবাসীর একাংশের অভিযোগ, সোমবার রাতে হাতির দলটি খড়্গপুর গ্রামীণের গোকুলপুর সংলগ্ন টাটা মেটালিক্স কারখানার আশেপাশে অবস্থান করছিল ওই হাতির দলটি। বনদপ্তর শহরে প্রবেশ আটকাতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, বনদপ্তরের তরফে দাবি করা হয়েছে, প্রথম থেকেই তাঁরা তৎপর ছিলেন। এই মুহূর্তে হাতির দলটিকে নজরে রাখা হয়েছে পুলিশ ও বনদপ্তরের তরফে। যাতে সাউথ সাইড এলাকার ওই জঙ্গল থেকে বেরিয়ে, হাতির দলটি শহরে তাণ্ডব না করতে পারে; সেজন্য বনদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাতের দিকে হাতির দলটিকে ড্রাইভ করে জঙ্গলে নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর।

বিজ্ঞাপন (Advertisement):

Advertisement (বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago